রঞ্জি সেমিতে বাংলার হয়ে একা ৮ উইকেট নিলেন শামি, ভারতীয় দলে ফেরা নিয়ে বার্তা বিসিসিআইকেও

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় দল থেকে তিনি ব্রাত্য। খেলছেন রঞ্জি ট্রফিতে। বুড়ো হারে যে ভেলকি দেখানো যায় সেটাই প্রমণ করেছেন বিশ্বকাপজয়ী ভারতের তারকা বোলার মোহাম্মদ শামি। ফের একবার রঞ্জি ট্রফিতে কাড়লেন নজর। মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি কল্যাণীতে জম্মু ও কাশ্মীরের বিপক্ষে রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলার হয়ে আট উইকেট নিয়েছেন। সেই সঙ্গেই ভারতের নির্বাচকদের আরও একবার বার্তা দিয়েছেন অভিজ্ঞ এই পেসার । 

ক্রিকেটমহল বলছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) কল্যাণীতে জম্মু ও কাশ্মীরের বিপক্ষে রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলার হয়ে আট উইকেট নিয়ে ভারতের নির্বাচকদের কাছে আরও একবার বার্তা পৌঁছে দিলেন শামি যে তিনি এখনও খেলতে পারেন এবং নিয়মিয় উইকেট শিকার করতে পারে। অভিজ্ঞ এই পেসার তাঁর ঘরোয়া ফর্ম অব্যাহত রেখেছেন। বাংলার করা ৩২৮ রানের জবাবে জম্মু-কাশ্মীরের প্রথম ইনিংস শেষ হয়েছে ৩০২ রানে। শামি প্রথম ইনিংসে নিয়েছেন ৮ উইকেট।  

আরও পড়ুন: দু’মাস আগে বিচ্ছেদ! ভারতের কাছে হারের পরেই নতুন জীবন শুরু করলেন পাকিস্তানি অলরাউন্ডার

দ্বিতীয় দিনের শেষে জম্মু-কাশ্মীরের রান ছিল ৫ উইকেটে ২০৫। কানহাইয়া ওয়াধাওয়ান ও আবিদ মুশতাক ছিলেন ক্রিজে। তবে মঙ্গলবার সকালে তাঁদের বেশি রানের জুটি গড়তে দেননি শামি। কানহাইয়াকে ২৯ ও আবিদকে ২৭ রানে আউট করেন তিনি। বংশরাজ শর্মাকেও আউট করেন শামি। ৩৩ রানের মাথায় যুদ্ধবীরকে বোল্ড করলেন তিনি। ৪২ রানের মাথায় আকিবকে আউট করে জম্মু-কাশ্মীরকে অল আউট করেন শামি।দ্বিতীয় দিন শামি ৩ উইকেট নিয়েছিলেন। তৃতীয় দিন সকালে বাকি ৫ উইকেটই নিলেন তিনি।  ২৬ রানের গুরুত্বপূর্ণ লিড নিয়ে এগিয়ে রয়েছে বাংলা।  এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো কিছুদিন আগেই তাঁকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়েছে বোর্ড। তার মধ্যেই শামি বুঝিয়ে দিলেন তিনি এখনও ফুরিয়ে যাননি। ২২ গজের ময়দানে বল হাতে এখনও তিনি ঝড় তুলতে পারেন। 

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার

সেনসাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি নয়! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিকাশ ভবন

একদিকে মিলছে দেহ! অন্যদিকে প্রিয়জনদের ফেরার অপেক্ষা, নেপালে মৃত বেড়ে ১৩৬৫

কানাডায় অ্যামি ভির্কের গাড়িকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন গায়ক

খাবারের পর এবার ওষুধের দোকানে অভিযান, দুর্গাপুজোর আগে কড়া নজরদারি প্রশাসনের

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

নেপালের বন্যায় মালিক নিখোঁজ, ধ্বংসস্তূপে একা পোষ্য! বুকে টেনে নিতে মরিয়া পশুপ্রেমী অর্চনা

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

দিল্লির ওখলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৪

ব্যাঙ্কের সিন্দুকে রাখা ১৮ কোটির জাল নোট! PNB ম্যানেজারকে গ্রেফতার করল NIA

অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে সাউথ সিটি সহ একাধিক শপিং মলে অভিযান দমকলের