ধরাশায়ী পাকিস্তান, ১৯১ রানে গুটিয়ে গেলেন বাবররা

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে নীল ঝড়ে উড়ে গেল পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে ৪২.৫ ওভারে ১৯১ রানে গুটিয়ে গেল সবুজ বাহিনী। অধিনায়ক বাবর আজম আর মহম্মদ রিজওয়ান বাদে কেউ বড় ইনিংস খেলতে পারেননি। কুলদীপ যাদব, যশপ্রীত বুমরাদের বিষাক্ত বোলিংয়ের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করলেন পাকিস্তানের মিডল অর্ডার ও টেল এন্ডাররা।

শনিবার আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন টিম ইন্ডিয়া অধিনায়ক রোহিত শর্মা। ওপেন করতে নেমে যশপ্রীত বুমরা-মহম্মদ সিরাজদের দেখেশুনেই খেলছিলেন আবদুল্লাহ শফিক ও ইমাম উল হক। ৪১ রানের জুটি গড়েন দুজনে। অষ্টম ওভারে শফিককে ফিরিয়ে ভারতকে ব্রেক থ্রু এনে দেন সিরাজ। এর পরে ইমামকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান পাক অধিনায়ক বাবর আজম। ১৩তম ওভারে এসে ইমামকে ফিরিয়ে পাকিস্তান শিবিরে আঘাত হানেন হার্দিক পাণ্ড্য। তৃতীয় উইকেটে জুটি বেঁধে ভারতীয় বোলারদের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন বাবর ও আগের ম্যাচে জয়ের নায়ক মহম্মদ রিজওয়ান। ২৯ ওভারে ১৫০ রানের গণ্ডি পেরিয়ে যায় ভারত। ৫৭ বলে সাতটি চারের সাহায্যে একদিনের কেরিয়ারে ২৯তম অর্ধশতরান পেয়ে যান পাক অধিনায়ক। পরের বলেই অবশ্য তাঁকে সাজঘরে ফেরান সিরাজ।

বাবর ফেরার সামান্য পরেই বল হাতে ভেল্কি দেখান কুলদীপ যাদব। ৩৩তম ওভারে বল করতে এসে পাক শিবিরে জোড়া আঘাত হানেন। দ্বিতীয় বলে ফেরান সৌদ সাকিলকে (৬)। আর শেষ বলে ফেরান ইফতিখার আমেদকে (৪)। পরের ওভারে অর্ধ শতরানের গোড়া থেকে মহম্মদ রিজওয়ানকে (৪৮) থামান যশপ্রীত বুমরা। তার পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। পাকিস্তানের সহ অধিনায়ক শাদাব খানের (২) স্ট্যাম্প ছিটকে দেন বুমরা। ১৬ রানে ৫ –উইকেট হারিয়ে চরম বিপর্যয়ের মুখে পড়ে পাকিস্তান। সেই বিপর্যয় থেকে কেউই আর দলকে টেনে তুলতে পারেননি। হাসান আলি ও মহম্মদ নওয়াজ অষ্টম উইকেটে জুটি বেঁধে ১৬ রান তোলেন। পর পর দুই বলে দুজনকে সাজঘরের পথ দেখান হার্দিক পাণ্ড্য ও রবীন্দ্র জাদেজা। ৪২.৫ ওভারে হ্যারিস রউফকে আউট করে পাকিস্তানের ইনিংস গুটিয়ে দেন জাদেজা।

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

বৃষ্টির জেরে লেকটাউনে দুর্ঘটনা, চলন্ত গাড়ির উপর গাছ পড়ে আহত চালক

পুতিনের হুঁশিয়ারর পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের

অবহেলা করলেই বিপদ, জেনে নিন জিভের ক্যানসারের ৫টি লক্ষণ

মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নে বাধা, ফের পিছোল গগনযানের উৎক্ষেপণ

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

মা হলেন সামান্থা, পুত্র নাকি কন্যা কে এল কোল আলো করে?

কীভাবে নোবেল পেতে পারেন ট্রাম্প, উপায় বলে দিলেন পুতিন

১ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিমি মাশরুম রিসোটো