দুঃসংবাদ, ফিফার ক্রমতালিকায় তিন ধাপ নেমে গেল ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি : বিশ্বকাপে যোগ্যতা অর্জনের স্বপ্ন অনেক আগেই ভেঙে গিয়েছে। এবার ফিফার ক্রমতালিকায় তিন ধাপ নেমে গেল ভারত। কিছুদিন আগে অবসর নিয়েছেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। এরপর আরও একবার ধাক্কা খেল ভারতীয় ফুটবল।

ফিফার প্রকাশিত ক্রমতালিকায় ভারতের স্থান রয়েছে ১২৪ নম্বরে। লেবানন, প্যালেস্টাইন, তিয়েতনামের মতো দেশ ভারতের থেকে এগিয়ে গিয়েছে। গত ডিসেম্বর থেকে ক্রমতালিকায় পিছিয়ে যাচ্ছে ভারত। বিশ্বকাপে যোগ্যতা অর্জনের ম্যাচে ঘরের মাঠে কুয়েতের বিরুদ্ধে ড্র ও অ্যাওয়ে ম্যাচে কাতারের বিরুদ্ধে হারের জন্যই ফিফার ক্রমতালিকায় পতন হয়েছে ভারতের। এশিয়ার দেশগুলির মধ্যে ভারত রয়েছে ২২ নম্বরে।

উল্লেখ্য, বিশ্বকাপে হতাশাজনক পারফরমেন্সের জন্য গত সোমবার ইগর স্টিমাচকে সরিয়ে দিয়েছে ভারতীয় ফুটবল সংস্থা। গত মার্চ মাসে ইগর জানিয়েছিলেন, ভারতকে যদি তিনি তৃতীয় রাউন্ডে তুলতে না পারেন, তাহলে তিনি নিজেই দায়িত্ব ছেড়ে দেবেন। তবে কিছুদিন আগে নিজের অবস্থান থেকে সরে এসেছিলেন স্টিমাচ। যদিও তাঁকে কোচের পদ থেকে সরিয়ে দেয় এআইএফএফ।

 

একাধিক চেক বাউন্স! বিরক্ত হয়ে হুমায়ুনকে সরিয়ে দিল মহামেডান, নতুন সভাপতি জাফর

মাত্র ৩ জন পড়ুয়া, শিক্ষক ২ জন, বন্ধ হওয়ার মুখে চন্দননগরের সরকারি স্কুল

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

প্রকাশ্যে বেচত হেরোইন! পুলিশের জালে কুখ্যাত সন্ত্রাসী ফিরোজ, উদ্ধার বেআইনি অস্ত্র

লক্ষ্মীবারে ঊর্ধ্বমুখী সোনার দাম, জানুন ২২ ও ২৪ ক্যারেটের হলুদ ধাতুর দাম

চাঁদা আদায়ে শীর্ষে ডিএমকে, তৃণমূল কংগ্রেসের কোষাগারে কত জমা পড়েছে?

ধর্ষণ মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ‘তহেলকা’র প্রতিষ্ঠাতা তরুণ তেজপালের

শিল্পবান্ধব পরিবেশ তৈরি-ই লক্ষ্য, বিনিয়োগ টানতে বড় বার্তা শুভেন্দুর

জেল ভেঙে ইমরান খানকে বের করে আনতে বড় পরিকল্পনা, ইসলামাবাদ অবরুদ্ধের ডাক

দুর্গাপুজোয় বেড়ানোর প্ল্যান? চতুর্থী থেকে ষষ্ঠী কোন দিনের টিকিট কবে পাবেন? জানুন এখনই

ভাণ্ডারার পর প্লাস্টিকে ভরল শ্রাবণী মেলার চত্বর, ঝাঁটা হাতে পরিচ্ছন্নতার বার্তা পুলিশের

‘পরিবার দেউলিয়া, বেঁচে থাকতে ‘সি’ গ্রেড ছবিতে অভিনয়’, দুঃখ ভরা কাহিনি বাঙালি অভিনেত্রীর