বেঙ্গালুরুতে হারের জেরে, এক ধাক্কায় রাহুল -সহ তিন খেলোয়াড়কে বাদ দিল টিম ইন্ডিয়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের প্রথম একাদশে বড়সড় পরিবর্তন। প্রথম একাদশে নাম নেই মহম্মদ সিরাজ, কেএল রাহুল ও কুলদীপ যাদব। তাদের জায়গায় অন্তর্ভুক্তি ঘটেছে শুভমান গিল, ওয়াশিংটন সুন্দর এবং আকাশ দীপের।

বলা বাহুল্য, বেঙ্গালুরুতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে থেমে গিয়েছিল ভারত। ফলে পুণেতে দ্বিতীয় টেস্টে জেতার জন্য মরিয়া রোহিতরা। তার জন্য দলে তিনটি বদল করা হয়েছে।  আগের টেস্টে টেল এন্ডারদের ব্যর্থতার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছে ক্রিকেটমহল।  অন্যদিকে পেশীতে টান পড়ায় দল থেকে বাদ পড়েন ম্যাট হেনরি।  কিউই দলে ম্যাট হেনরির জায়গায় সুযোগ দেওয়া হয়েছে স্পিনার মিচেল স্যান্টনারকে। 

উল্লেখ্য, ১৬ অক্টোবর ব্যাঙ্গালুরুতে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে কিউইদের কাছে ৪ উইকেটে হেরেছিল ভারত। তাতেই টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে  নিউজিল্যান্ড। বর্তমানে নিউজিল্যান্ড দল পুনের মাঠে প্রথম টেস্ট খেলছে।  টসে জিতে নিউজিল্যান্ড শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পুনেতে।

নিউজিল্যান্ডের প্রথম একাদশে রয়েছেন – টম ল্যাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেট-রক্ষক), গ্লেন ফিলিপস, টিম সাউদি, মিচেল স্যান্টনার, আজাজ প্যাটেল, উইলিয়াম ও’রউরকে  ।

ভারতের প্রথম একাদশে রয়েছেন – যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, জাসপ্রিত বুমরাহ।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ