আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ভারতীয় শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন তারকা বোলার

Share:

নিজস্ব প্রতিনিধি:  আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগেই ভারতীয় ক্রিকেট দলে বড় ধাক্কা। চোটের কারণে আসন্ন তিন ম্যাচের সিরিজ থেকে ছিটকে গেলেন তরুণ পেসার হর্ষিত রানা। শুধু আফগানিস্তান সিরিজই নয়, তাঁর এশিয়ান গেমসে অংশগ্রহণ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে এই দুঃসংবাদের মাঝেই ভারতীয় শিবিরে স্বস্তির খবর, সুস্থ হয়ে ওঠার পথে রয়েছেন তারকা পেসার জসপ্রীত বুমরাহ এবং অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি। 

আগামী ১৩ সেপ্টেম্বর থেকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হবে ভারত-আফগানিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের জন্য ভারতীয় দলে হর্ষিত রানাকে রাখা হলেও তাঁর নির্বাচন ছিল ফিটনেসের উপর নির্ভরশীল। কিন্তু হ্যামস্ট্রিংয়ের চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি এই ডানহাতি পেসার। তাই আফগানিস্তান সিরিজ থেকে তাঁকে বাইরে থাকতে হচ্ছে। 

আরও পড়ুন: ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা, কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টি? 

ইংল্যান্ড সফরেই ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন হর্ষিত রানা। তারপর থেকেই চোটের সমস্যায় ভুগছেন তিনি। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, মাঠে ফিরতে তাঁর আরও কিছুটা সময় লাগবে। তাই তাঁকে নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। এশিয়ান গেমসের ভারতীয় দলেও জায়গা পেয়েছেন হর্ষিত। তবে তাঁর ফিটনেস পুরোপুরি ফিরে না এলে আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা এশিয়ান গেমসেও তিনি খেলতে পারবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।  অন্যদিকে, স্পিন বোলিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরও হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছিলেন। তবে তিনি এখন পুরোপুরি ফিট এবং আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের খেলবে। তাই একদিকে হর্ষিতের ছিটকে যাওয়া ভারতের পেস বিভাগে চিন্তা বাড়ালেও, সুন্দরের ফেরা দলের জন্য স্বস্তির খবর।  

লক্ষ্মীবারে এক ধাক্কায় ১,৫০০ টাকা কমল রুপো, গগনচুম্বী সোনা, ঘুম উড়ল গহনাপ্রেমীদের

বসপায় ক্ষমতা নিয়ে তুঙ্গে লড়াই, ভাইপোকে দল থেকে তাড়ালেন মায়াবতী

‘লাইট ডিউটি’র জন্য ঘুষ চাওয়ার অভিযোগ! রাতেই তৃণমূলের শ্রমিক নেতার বাড়িতে সিবিআই হানা

ভোটে জিততে আমেরিকানদের ৫ হাজার ডলারের টোপ ট্রাম্পের, কি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট?

কৌশিকী অমাবস্যায় নিশ্ছিদ্র নিরাপত্তায় তারাপীঠ! নজরদারিতে ৪০০০ পুলিশ ও ২০০ দমকলকর্মী

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও গোপনে বিয়ে হচ্ছিল নাবালিকার, মুর্শিদাবাদে আটক মা ও মেয়ে

ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা, কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টি?

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তের ঢল, রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৫, নিখোঁজ ৮৭

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ভারতীয় শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন তারকা বোলার

Apple-এর বড় চমক! প্রথম Foldable iPhone Duo লঞ্চ, দাম জানেন?

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান