ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা, কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টি?

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা বৃষ্টির ধাক্কা সামলে স্বস্তির আশায় যখন দক্ষিণবঙ্গবাসী, তখনই ফের বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ । সমুদ্রের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং তার প্রভাবে নিম্নচাপ তৈরির সম্ভাবনা নতুন করে বাড়াচ্ছে বৃষ্টির আশঙ্কা। ফলে আগামী কয়েক দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবহাওয়ার পরিস্থিতি ফের বদলে যেতে পারে। ভারী বৃষ্টিও হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। জারি করা হয়েছে সতর্কতাও।  

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং নিম্নচাপের প্রভাবে রাজ্যের বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কাও থাকছে।  বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নতুন করে তৈরি হচ্ছে নিম্নচাপ। মৌসুমী অক্ষরেখা বর্তমানে জম্মু, দেরাদুন, পন্থনগর, বস্তি, চাপড়া, পুরুলিয়া, দিঘা হয়ে পূর্ব-দক্ষিণপূর্ব দিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মূলত মেঘলা থাকতে পারে এবং দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের প্রভাব বাড়লে আচমকা বৃষ্টির তীব্রতা বেড়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই  শুক্র থেকে রবি হালকা থেকে  মাঝারি বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও দক্ষিণ ২৪ পরগনায়। বজ্রবিদ্যুৎ-সহ ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।  ৯ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশ উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

আরও পড়ুন: কৌশিকী অমাবস্যায় রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও বর্ষার দাপট অব্যাহত। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় অতিরিক্ত বৃষ্টির জেরে ধস এবং নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কাও রয়েছে।  ইতিমধ্যেই কয়েক দফায় ভারী বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকাতেও বৃষ্টির জেরে একাধিক জায়গায় জল জমার সমস্যা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ফের বৃষ্টির পরিমাণ বাড়লে নিচু এলাকাগুলিতে ভোগান্তি আরও বাড়তে পারে।

  

কৌশিকী অমাবস্যায় নিশ্ছিদ্র নিরাপত্তায় তারাপীঠ! নজরদারিতে ৪০০০ পুলিশ ও ২০০ দমকলকর্মী

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ভারতীয় শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন তারকা বোলার

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও গোপনে বিয়ে হচ্ছিল নাবালিকার, মুর্শিদাবাদে আটক মা ও মেয়ে

Apple-এর বড় চমক! প্রথম Foldable iPhone Duo লঞ্চ, দাম জানেন?

কৌশিকী অমাবস্যায় পুজো দিতে আজ সন্ধ্যায় কালীঘাটে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তের ঢল, রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৫, নিখোঁজ ৮৭

ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা, কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টি?

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর