বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে পাকিস্তানকে রাজি করানোর দায়িত্ব পেলেন ইনি

Share:

নিজস্ব প্রতিনিধি: টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের পর পাকিস্তান শুরু করেছে নতুন নাটক। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে বিশ্বকাপ। তার আগেই পাকিস্তান জানিয়েছে তারা পুরো ম্যাচ বয়কট না করলেও ভারতের সঙ্গে খেলবে না। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে তৈরি হয়েছে অনিশয়তা। এই বিশ্বকাপ নিয়ে তাই পারদ চড়ছে গোটা বিশ্বজুড়েই। জানা গিয়েছে এই সমস্যা সমাধানে আইসিসি তাদের ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজাকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনার জন্য নিযুক্ত করেছে।  যাতে তিনি ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচে খেলার জন্য পাকিস্তানকে রাজি করাতে পারে।

 সূত্রের খবর, সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্বকারী খাজা কূটনৈতিক ও ক্রীড়াগত অচলাবস্থার মধ্যে গোপন আলোচনার নেতৃত্ব দিচ্ছেন।  পাকিস্তান সরকার  চলতি সপ্তাহের শুরুতে নিশ্চিত করেছে যে তাঁদের দল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে কিন্তু ভারতের বিপক্ষে নির্ধারিত গ্রুপ-পর্বের খেলা বয়কট করবে। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই হাই ভোল্টেজ ম্যাচ। শুধু খেলায় অংশ নেওয়া দুই দেশ না গোটা বিশ্ব মুখিয়ে থাকে ভারত-পাক ম্যাচ দেখার জন্য। এই ম্যাচ থেকেই সবথেকে বেশি আয় হয় আইসিসি থেকে শুরু করে ক্রিকেটের সঙ্গে যুক্ত সমস্ত সংস্থার। তাই পাকিস্তানের এই সিদ্ধান্তে মাথায় হাত পরে সকলের। 

আরও পড়ুন: শিলিগুড়িতে তৈরি হচ্ছে আন্ডারগ্রাউন্ড রেললাইন, বদলে যাবে উত্তরবঙ্গের মানচিত্র, বড় ঘোষণা রেলমন্ত্রীর

আইসিসি এখনও পিসিবি থেকে বয়কটের বিষয়ে আনুষ্ঠানিক ভাবে নিশ্চয়তা পায়নি ।  আইসিসির ঘনিষ্ঠ কর্মকর্তারা বলেছেন যে খাজার ভূমিকা হল একটি সন্ধিক্ষণে "শান্তি প্রতিষ্ঠাকারীর ভূমিকা পালন করা", এমন একটি পথ তৈরি করার চেষ্টা করা যা বিশ্বকাপের মানকে ধরে রাখবে এবং সম্ভাব্য ক্ষতিকর দিকগুলি এড়িয়ে যেতে সাহায্য করবে। পাকিস্তানের এই অবস্থান  ভারতকে চাপে ফেলতেই নেওয়া হয়েছে বলে ওয়াকিবহল মহল।   ভারত জানিয়ে দিয়েছে পাকিস্তান না খেললেও ভারতীয় টিম নির্ধারিত সময়ে শ্রীলঙ্কা পৌঁছে যাবে এবং যা যা নিয়ম রয়েছে খেলার সবটাই করবে। নির্ধারিত দিনে ময়দানেও নামবে। 

 

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর

‘এক সপ্তাহ কথা না বলার অপরাধ’! রাগে প্রেমিকের বাড়িতে পেট্রল বোমা ছুড়লেন প্রেমিক

বালতি-জগ দিয়েও আটকানো যাচ্ছে না বৃষ্টির জল, চুঁচুড়ার সরকারি অফিসে চরম দুর্ভোগ

বন্যায় ডুবেছে গোটা গ্রাম, কোলে তুলে নিয়ে সন্তানদের স্কুলে পৌঁছে দিচ্ছেন অভিভাবকরা

বারাকপুর আদালতে নিয়ে যাওয়ার পথে সোমনাথ দে-কে লক্ষ্য করে ডিম-ইট থেরাপি

ফরাক্কার ধসের জেরে নাজেহাল যাত্রীরা, বাতিল কোন ট্রেন? ঘুরপথে চলবে কোনগুলি? রইল তালিকা

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে, ঘোষণা রাজ্য সরকারের

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে

রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী, নিউটাউন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর