মেলবোর্নে বিপর্যয় কাটিয়ে ৩৩৩ রানে এগিয়ে অস্ট্রেলিয়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মেলবোর্নে চলছে  অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে টেস্টের ম্যাচের দ্বিতীয় ইনিংস।  আর এই  চতুর্থ দিনের টেস্ট ম্যাচের শেষে  ৩৩৩ রানে এগিয়ে  থাকল  অস্ট্রেলিয়া । তবে দিনের শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার রান ৯ উইকেটে ২২৮। হাতে আর মাত্র রয়েছে একটি উইকেট । তাই সোমবার ভারতীয় দলের লক্ষ্য হবে যত দ্রুত সম্ভব অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ করা।

অজি দল  দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলে দাপট দেখান বুমরা।  কিন্তু লাভের লাভ হল না। আচমকাই দুজনের ক্যাচই ফসকান যশস্বী জয়সওয়াল। ওই জোড়া ক্যাচ মিসের জেরেই শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া বড় রান তুলে ফেলল। লাবুশেন করলেন ৭০, কামিন্স করলেন ৪১ রান।   বুমরা মরিয়া চেষ্টা করেন। কিন্তু বোল্যান্ড ও লিয়ঁ শেষ উইকেটে করে ফেলেন ৫৫ রান । আর তাতেই চতুর্থ দিনের শেষে অস্ট্রেলিয়ার রান হয়ে দাঁড়ায় ২২৮।

উল্লেখ্য, প্রথম ইনিংসে এই ম্যাচে স্টিভ স্মিথের সেঞ্চুরিতে ৪৭৪ রান রান করেছিল অজি দল । জবাবে ভারতীয় দল প্রথম ইনিংসে ৩৬৯ রান করে । দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া  ব্যাটিং  বিপর্যয় ।  এদিন ১০৫ রানের লিড নিয়ে খেলতে নেমে অজিরা শুরু থেকেই ব্যাকফুটে ছিল।  মনে হচ্ছিল ভারত অজিদের দেড়শোর আগেই অলআউট করে ফেলবে। কিন্তু সেখান  দিনের শেষে ৩৩৩ রানে এগিয়ে গেল অজিরা।

‘রাগ দেখিয়ে কোনও লাভ নেই’, পড়ুয়াদের পেটানোয় দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ তকমা নাসিরুদ্দিনের

NEET মানে Newspaper, বিজেপি সাংসদ রবি কিশনের জ্ঞানের বহরে স্তম্ভিত নেটা নাগরিকরা

সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা, আহত মন্ত্রী ক্ষুদিরাম টুডুর স্ত্রী

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

ফুটপাতজুড়ে দোকান, পার্কস্ট্রিটে হকারদের সতর্ক করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

সিকিমে টানেল বিপর্যয়ে জলপাইগুড়ির যুবকের মৃত্যু, শোকের ছায়া পরিবারে

বিশ্বকাপে খেলোয়াড় পাঠিয়ে ফিফার তহবিল থেকে সবথেকে বেশি টাকা পাচ্ছে ম্যানচেস্টার সিটি

পর্যটক সেজে কলকাতায় মাদক পাচার! ভবানীপুর থেকে গ্রেফতার দুই বিদেশিনী

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

যুগান্তকারী সিদ্ধান্ত! সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে অনুমোদন ট্রাম্পের

অন্ধ পুত্র স্নেহে কখনই থানায় যাননি! সেই ছেলের হাতেই খুন বৃদ্ধা মা

‘জামাকাপড় খুলে পেটাতাম কিন্তু…’, অভিষেকের ‘দিন পাল্টানো’ মন্তব্যের কড়া জবাব দিলীপের

জেনেরিক ওষুধের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, চাপে পড়তে পারে ভারতেও