Paris Olympics 2024: হকিতে ৫২ বছর বাদে অস্ট্রেলিয়াকে হারালেন হরমনপ্রীতেরা

Share:

নিজস্ব প্রতিনিধি: ইতিহাস গড়ল ভারতের পুরুষ হকি দল। দীর্ঘ ৫২ বছর পরে   অলিম্পিক্স হকিতে অস্ট্রেলিয়াকে হারাল। ১৯৭২ সালের অলিম্পিক্সে শেষ বার অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারতীয় পুরুষ হকি দল। শুক্রবার গ্রুপের শেষ ম্যাচে ৩-২ ব্যবধানে জিতল টিম ইন্ডিয়া। জোড়া গোল করে দলকে জয় এনে দেওয়ার পিছনে বিশেষ অবদান রেখেছেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত সিংহ।

চলতি অলিম্পিক্সে খুব একটা ছন্দে দেখা যায়নি ভারতের পুরুষ হকি দলকে। গতকাল বৃহস্পতিবারই (১ অগস্ট) বেলজিয়ামের কাছে হেরে টোকিয়ো অলিম্পিক্সের ব্রোঞ্জজয়ীরা। ফলে হরমনপ্রীত-অভিষেকদের নিয়ে সমালোচনা শুরু হয়েছিল। কিন্তু এদিন স্টিক হাতে হকি দুনিয়ার অন্যতম শক্তিশালী দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জ্বলে উঠলেন ভারতের খেলোয়াড়রা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন হরমনপ্রীতরা। ১২ মিনিটে ভারতকে এগিয়ে দেন অভিষেক। ওই গোলের এক মিনিট পরই পেনাল্টি কর্নার থেকে ব্যবধান বাড়ান অধিনায়ক হরমনপ্রীত। প্রথম কোয়ার্টারে ২-০ গোলে এগিয়ে থাকা ভারতীয় দল দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণের ঝাঁজ আরও বাড়ায়। কিন্তু প্রতি আক্রমণ থেকে উঠে এসে ২৫ মিনিটে ব্যবধান কমান ক্রেগ থমাস।

তৃতীয় কোয়ার্টারের শুরুর দিকে ফের এগিয়ে যায় ভারত। ৩২ মিনিটে অস্ট্রেলিয়ার জালে বল গলিয়ে দলকে ৩-১ গোলে এগিয়ে দেন অধিনায়ক হরমনপ্রীত। চতুর্থ কোয়ার্টারে ম্যাচে ফেরার জন্য জোর চেষ্টা চালায় ভারত। ৫৫ মিনিটে সফলও হয় টোকিও অলিম্পিক্সের রুপোজয়ীরা। অস্ট্রেলিয়ার হয়ে ব্যবধান কমান গোভার্স ব্লেক। ম্যাচের শেষ দিকে গোলশোধের জন্য মরিয়া হয়ে ঝাঁপিয়েছিলেন অজিরা।  কিন্তু লাভ হয়নি। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জিতে মাঠ ছাড়ল ভারতীয় দল।

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের