জীবনে পাকিস্তানের মাটিতে পা না রাখার ঘোষণা নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটারের

দুবাই পৌঁছানোর পর আমরা বিষয়টি জানতে পারি। এই খবরটি আমাদের কাছে খুবই ভীতিকর এবং দুঃখজনক ছিল। আমার পরিবার অনেক রাত না ঘুমিয়ে কাটিয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘আমি আর কখনও পাকিস্তান যাব না’, পাকিস্তানের রণমূর্তি দেখে ভয় পাচ্ছেন, জীবনে পাকিস্তানের মাটিতে পা না রাখার ঘোষণা করলেন নিউজিল্যান্ডের ক্রিকেটার ড্যারিল মিচেল। বিষয়টি জানালেন বাংলাদেশের ক্রিকেটার রিশাদ হুসেন। ভারত-পাকিস্তানের চরম উত্তেজনার কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে PSLঅর্থাৎ পাকিস্তান সুপার লিগ। জানা গিয়েছে, বাকি থাকা ৮ টি ম্যাচ দুবাইতে আয়োজিত করতে চেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PSB)। কিন্তু ভারতের উপর আগ্রাসনের কারণে আরব আমিরাত ক্রিকেট বোর্ড পাকিস্তানের সেই পরিকল্পনাও বানচাল করে দিয়েছে। নিরাপত্তার কারণে আমিরাত ক্রিকেট বোর্ড PSL আয়োজনে অনুমতি দেয়নি। এরপর PSL স্থগিত করা ছাড়া আর কোনও বিকল্প ছিল না পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে। আর টুর্নামেন্ট স্থগিত হওয়ার কারণে, পাক সুপার লিগে অংশগ্রহণকারী বিদেশী খেলোয়াড়রা দুবাই থেকে নিজ নিজ দেশে ফেরত যান। প্রথমে দুবাইয়ে PSL আয়োজন করার আশা রেখেছিল PSB। তাই সমস্ত ক্রিকেটারদের সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু দুবাই ক্রিকেট বোর্ড তা অস্বীকার করায় দুবাই থেকে নিজেদের দেশে ফেরৎ যান বিদেশী ক্রিকেটাররা। বর্তমানে ভারত-পাকিস্তানের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ভয়ঙ্কর পাকিস্তান থেকে বেরিয়ে যেতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বিদেশী ক্রিকেটাররা।

দুবাই পৌঁছানোর পর বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হুসেন বলেছেন, ‘পাকিস্তান থেকে ফিরে স্বস্তিবোধ করছি। আমি লাহোর কালান্দার্স দলের সদস্য। যে বিমানবন্দর থেকে আমাদের চার্টার্ড বিমানটি উড়েছিল তার ঠিক ২০ মিনিট পরেই একটি ক্ষেপণাস্ত্র হামলা করা হয়। দুবাই পৌঁছানোর পর আমরা বিষয়টি জানতে পারি। এই খবরটি আমাদের কাছে খুবই ভীতিকর এবং দুঃখজনক ছিল। আমার পরিবার অনেক রাত না ঘুমিয়ে কাটিয়েছে। যখনই আমি খেলতে যাই, আমার পরিবার আমাকে নিয়ে চিন্তিত থাকে। যখন তিনি খবর পেলেন যে, পাকিস্তানে সর্বত্র বোমা বিস্ফোরণ এবং ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে, তখন তিনি স্বাভাবিকভাবেই ভয় পেয়ে যান। আমি আর পাকিস্তান যেতে চাইনা। শুধু আমি নয়, নিউজিল্যান্ডের ক্রিকেটার ড্যারিল মিচেলও আর পাকিস্তান যেতে চান না। মিচেল পিএসএল ২০২৫-এ লাহোর কালান্দার্স দলেরও অংশ ছিলেন। পাকিস্তানের এই রুদ্ররূপ দেখে স্যাম বিলিংস, ড্যারিল মিচেল, কুসাল পেরেরা, ডেভিড উইজ, টম কারান, সবাই খুব ভয় পেয়েছে। দুবাইতে নামার সঙ্গেসঙ্গেগ ড্যারিল মিচেল আমাকে বলেছেন যে, তিনি আর কখনও পাকিস্তান যাবেন না, বিশেষ করে এমন পরিস্থিতিতে। এমনকী ইংলিশ ক্রিকেটার টম কারান বিমানবন্দরে গিয়ে যখন শোনেন এটি বন্ধ, তখন সে ছোট শিশুর মতো কাঁদতে শুরু করে। তাকে সামলাতে দুই বা তিনজন লোক লেগেছিল।’

২০২৫ সালের পিএসএলে অংশগ্রহণকারী দুই বাংলাদেশি খেলোয়াড় ছিলেন লেগ-স্পিনার রিশাদ হোসেন এবং ফাস্ট বোলার নাহিদ রানা। রিশাহ লাহোর কালান্দার্সের হয়ে এবং নাহিদ পেশোয়ার জালমির হয়ে খেলছেন। জানা যায়, পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সময় রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামেও ড্রোন হামলাও চালিয়েছিল ভারত। এরপরই PSL পাকিস্তানের বাইরে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১১ এপ্রিল থেকে PSL শুরু হয়েছিল। পিএসএল নিলামপর্বটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫ মেগা নিলামের পরে অনুষ্ঠিত হয়েছিল। যাতে কেবলমাত্র সেই খেলোয়াড়দের অন্তর্ভুক্ত হয়েছিল, যারা আইপিএল নিলামে অবিক্রিত। তখনই ডেভিড ওয়ার্নার, ড্যারিল মিচেল, জেসন হোল্ডার, র‍্যাসি ভ্যান ডার ডুসেন এবং কেন উইলিয়ামসনের মতো মহান খেলোয়াড়রা পিএসএলের দিকে ঝুঁকে পড়েন। তাঁরা IPL নিলামে তাঁদের কেউ কেনেনি।

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ ডি কে শিবকুমারের, হাজির খাড়গে-রাহুল

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিষেকের বাড়ি থেকে সব নিরাপত্তা সরিয়ে নিল পুলিশ