প্রথম টি টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে ৪৩ রানে হারিয়ে দিল ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি: টি টোয়েন্টিতে অশ্বমেধের ঘোড়ার মতোই অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলছে টিম ইন্ডিয়া। শনিবার শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাটিতেই ৪৩ রানে হারিয়ে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতলেন সূর্যকুমার যাদবরা। প্রথমে ব্যাট করে সাত উইকেট খুঁইয়ে ২১৩ রান তুলেছিল টিম ইন্ডিয়া। জবাবে ১৯.২ ওভারে ১৭০ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

জয়ের জন্য ২১৪ রান তাড়া করতে নেমে ভালই সূচনা করেছিলেন শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিসঙ্ক ও কুশল মেন্ডিজ। শিশির পড়ায় বল গ্রিপ করতে সমস্যা হচ্ছিল আর্শদীপ সিংহদের। সেই সুযোগ কাজে লাগিয়ে বড় শট খেলেন শ্রীলঙ্কার দুই ব্যাটার। প্রথম উইকেটে জুটি বেঁধে দুজনে ৮৪ রান যোগ করেন। মেন্ডিজকে (৪৫) ফিরিয়ে জুটি ভেঙে ভারতেকে ব্রেক থ্রু এনে দেন আর্শদীপ। যদিও মেন্ডিজ ফেরার পরেও মনে হয়নি শ্রীলঙ্কা হারতে পারে। কেননা পাথুম নিসাঙ্কর চওড়া ব্যাটে জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল স্বাগতিকরা। ৪৮ বলে ৭৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে নিসাঙ্ক ফিরতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ভারত। কুশল পেরেরা ২০ এবং কামিন্দু মেন্ডিস ১২ রান করেন। ১৭তম ওভারে জোড়া ধাক্কা খায় শ্রীলঙ্কা। পর পর শূন্য রানে ফিরে যান অধিনায়ক চারিথ আসলঙ্কা ও দাসুন সনাকা।

ওই জোড়া ধাক্কা আর সামাল দিয়ে উঠতে পারেনি স্বাগতিকরা। পরের ওভারে অর্থা‍ৎ ১৮তম ওভারে আর্শদীপ সিংয়ের প্রথম বলেই ফিরে যান ওয়ানিন্দু হাসারঙ্গা (২)। পরের ওভারে ফিরে যান মাথিশ পাথিরানা। শেষ ওভারে পর পর দুই বলে মাহেস তিকশানা ও দিলশন মধুশঙ্কাকে ফিরিয়ে শ্রীলঙ্কাকে ১৭০ রানেই গুটিয়ে দেন ব্যাট হাতে ব্যর্থ রিয়ান পরাগ। মাত্র ৫ রানে তিন উইকেট নিয়েছেন ভারতের তরুণ অলরাউন্ডার।

ইটাহারে মর্মান্তিক পথদুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল ৩ শ্রমিকের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

শিক্ষককে খুন করে আত্মঘাতী ছাত্র, সাত সকালেই হাড়হিম কাণ্ড স্কুলে

ভারত-শ্রীলঙ্কা প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিং শ্রীলঙ্কার, দলে থাকছেন না শুভমন গিল

স্বামীর ল্যাপটপ খুলতেই ‘আই লাভ ইউ’ মেসেজ, পরকীয়া ফাঁস হতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন..

ফেসবুকে এক মহিলার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ, ৬.৩১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত কৃষক

‘রেজাল্ট পেতে হলে আমার সঙ্গে শুতে হবে’, প্রশিক্ষকের কুরুচি মন্তব্যে হতবাক গৃহবধূ

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

বাজারে আসছে নয়া সংস্থা, ফুড ডেলিভারিতে কমতে পারে চার্জ

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?