IPL-2023: রাজস্থান-বেঙ্গালুরু দুই দলের কাছেই রবিবার ডু অর ডাই ম্যাচ

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএল-এ রবিবার জয়পুরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস-এর। এই ম্যাচ দুই দলের কাছেই মরণ-বাঁচন ম্যাচ। কেননা প্লে অফে যেতে গেলে রবিবার ম্যাচ থেকেই পুরো পয়েন্ট পকেটে পুড়তে হবে দুই দলকেই। অর্থাৎ দুই দলেরই কাছেই কিছুতেই ম্যাচ হারা যাবে না।

প্রসঙ্গত, একটা সময় আইপিএল-এর লিগ টেবিলে প্রথম স্থানে ছিল রাজস্থান দলটি। কিন্তু এই ম্যাচের আগে বেশ কয়েকটি ম্যাচে তারা পরাজয় স্বীকার করে। ফলে বেশ খানিকটা পিছিয়ে পড়ে রাজস্থান। বিরাটদের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে লিগ টেবিলে দুই দলের বর্তমান অবস্থা ৫ ও ৭ নম্বরে। সমসংখ্যক ম্যাচ খেলে একই পয়েন্ট রয়েছে দুই দলের। তবুও রান রেটে বিরাটদের থেকে কিছুটা এগিয়ে রয়েছে সঞ্জু স্যামসনের দল।

তবে আজকের ম্যাচে মূলত লড়াই হতে চলেছে দুই দলের প্রথম তিনজন ব্যাটারের মধ্যে। রাজস্থান দলে যেমন রয়েছেন যশস্বী জয়সওয়াল, বাটলার, সঞ্জু স্যামসনরা, ঠিক তেমনই  বেঙ্গালুরু দলে রয়েছেন বিরাট কোহলি, ফাপ ডুপ্লেসি এবং ম্যাক্সুওয়েল-এর মতো ব্যাটাররা। দুই দলের ব্যাটসম্যানরাই কিন্তু যথেষ্ট ছন্দে রয়েছেন চলতি আইপিএল-এ।

আরও জানতে পড়ুন: চোটের কারণে আফগানিস্তান টেস্টে অনিশ্চিত সাকিব

আবার ব্যাটিং-এর মতো বোলিং বিভাগেও দুই দলের লড়াই হবে জোরদার। কেননা একদিকে যেমন রয়েছেন যজুবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিনরা, ঠিক তেমনই অপর দিকে রয়েছেন মহম্মদ সিরাজ, হাসারাঙ্গারা। সব মিলিয়ে যদি দুই দলকে দাঁড়িপাল্লায় ওজন করা হয়, তাহলে শক্তির বিচারে কিন্তু দুই দলের ফারাক হবে ১৯-২০।

বিরাটরা রাজস্থানের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে দিল্লি এবং মুম্বই-এর কাছে দুটি ম্যাচেই হার স্বীকার করেছে। অন্য দিকে রাজস্থান হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ এবং কলকাতা নাইট রাইডার্সকে। নাইটদের বিরুদ্ধে সঞ্জুর দল জয় পেয়েছে ৯ উইকেটে। সেই ম্যাচেই দূরন্ত খেলে ফের নিজের জাত চিনিয়েছেন যশস্বী জয়সওয়াল। কাজেই বেঙ্গালুরুর বোলারদের কিন্তু একটাই চিন্তা যশস্বী-র ব্যাটিং। ছন্দে থাকা যশস্বীকে চটজলদি আউট করাই তাঁদের অন্যতম লক্ষ্য। না হলে বিপদ কিন্তু বাড়বে বেঙ্গালুরুর।

দেখা যাক শেষ অবধি চলতি আইপিএল-এর হাইভোল্টেজ ম্যাচে বিরাট না সঞ্জু কে বাজিমাত করে।

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

‘ককরোচ জনতা পার্টিকে আরও দীর্ঘ পথ যেতে হবে’, ভিডিও বার্তা অভিজিতের

‘পিওকে ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়’, কার্গিল দিবসে স্পষ্ট বার্তা রাজনাথের

বিশ্বকাপের হারের পর প্রথমবার প্রকাশ্যে এলেন মেসি, কোথায় দেখা গেল?

সবুজসাথী’র নাম বদলে হচ্ছে সারথি, নীলের বদলে গেরুয়া সাইকেল পাবেন পড়ুয়ারা

শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, মন ভারাক্রান্ত শুভেন্দুর

সাগরে গভীর নিম্নচাপ, ভারী বৃষ্টির জেরে ভাসবে গোটা বাংলা

১৩৬-তম মন কী বাত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

বিধবার সঙ্গে প্রেম করে যুবকের মর্মান্তিক পরিণতি! খাল থেকে উদ্ধার দেহ

২০ হাজার টাকার মধ্যে বাজার কাঁপাচ্ছে দুই স্মার্টফোন, কোনটা কিনবেন?

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার