Loading live market data...
Loading active stocks...
Connecting...

IPL-2023: রুদ্ধশ্বাস ম্যাচে চেন্নাইকে ৪ উইকেটে হারাল পাঞ্জাব

Share:

নিজস্ব প্রতিনিধি: রুদ্ধশ্বাস ম্যাচে শেষ পর্যন্ত চেন্নাইকে চার উইকেটে হারিয়ে ম্যাচ জিতল শিখর ধাওয়ানের পাঞ্জাব। প্রথমে ব্যাট করে ২০১ রানের টার্গেট পাঞ্জাবকে দিয়েছিল চেন্নাই। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় শিখর ধাওয়ানের দল।

রবিবার প্রথমে ব্যাট করে চেন্নাই-এর দূরন্ত খেললেন ডেভিড কনওয়ে। মূল্যবান ৯২টি রান এল তাঁর ব্যাট থেকে। ঋতুরাজ করলেন ৩৭টি রান। বাকিরা কেউই সেভাবে রান পেলেন না। তবে শেষ বেলায় ব্যাট হাতে ক্রিজে এসে ১৩ রান করে অপরাজিত থাকলেন মহেন্দ্র সিং ধোনি।

২০১ রানের টার্গেট তাড়া করতে নেমে পাঞ্জাব দলের দুই ওপেনার শিখর ধাওয়ান এবং প্রভুশরন সিং শুরুটা ভালোই করেছিলেন। এরই মাঝে ১৫ বলে ২৮ রানে তুষার দেশপাণ্ডের বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন ধাওয়ান। তখন পাঞ্জাবের অনেকেই ভেবেছিলেন যে এই ম্যাচটাতে জয় পাওয়াটা বুঝি অধরাই থেকে যাবে। কিন্তু না, খেলাটার নাম যে ক্রিকেট। যে কোনও মুহূর্তে বদলে যেতে পারে মুহূর্ত। প্রভুশরণ ৪২, লিভিংস্টোন ৪০, কারেন ২৯ এবং জীতেশ শর্মার ২১ রানের ফলেই শেষ পর্যন্ত চেন্নাই এক্সপ্রেসকে লাইনচ্যুত করতে সমর্থ হল পাঞ্জাব মেল।

আরও জানতে পড়ুন: শুভমন-অজিঙ্কারা দল পরিবর্তন করায় ক্ষতি হয়েছে মানতে ভিঙ্কি মাইসোর

ধোনির দলের হয়ে ব্যাট হাতে দূরন্ত খেলা ডেডিড কনওয়ে-এর ৯২ রান এবং বল হাতে ৩ উইকেট পকেটে পুড়লেন তুষার দেশপাণ্ডে। চলতি আইপিএল-এ নজরকাড়া এই বোলারটি রবিবারও কিন্তু তাঁর সেরাটাই দিয়েছিলেন দলের জন্য। কনওয়ে-এর মতো তাঁরও ভাগ্যটা সুপ্রশসন্ন ছিল না। তার ফলেই ম্যাচটা হারতে হল চেন্নাইকে।

ধোনিদের বিরুদ্ধে ম্যাচ জিতে লিগ টেবিলের সাত নম্বর জায়গা থেকে পাঁচ নম্বর স্থানে উঠে এল শিখর ধাওয়ানের পাঞ্জাব। আর ধোনিরা রইলেন ৪ নম্বর স্থানে।

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত