IPL 2023: মাঠে নামার আগেই বড় ধাক্কা গুজরাত-চেন্নাইয়ের

আগামী ৩১ মার্চ চলতি বছরের আইপিএলের পর্দা উঠতে চলেছে।

Share:

ইন্দ্রজি‍ৎ রায়: শুধু দেশ নয়, গোটা বিশ্বের ক্রিকেট অনুরাগীরাই আইপিএল জ্বরে আক্রান্ত। আগামী ৩১ মার্চ চলতি বছরের প্রতিযোগিতার পর্দা উঠতে চলেছে। ওই দিন আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে প্রতিযোগিতার সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ান গুজরাত টাইটানস। কিন্তু মাঠে নামার আগেই বড়সড় ধাক্কা খেল মহেন্দ্র সিং ধোনি ও হার্দিক পাণ্ড্যর দল। কেননা, প্রথম ম্যাচে খেলতেই পারবে না দলের বেশ কয়েকজন নামী তারকা।

তাহলে খুলেই বলা যাক। গুজরাত জায়ান্টস ও চেন্নাই সুপার কিংসে ডেভিড মিলার, ডোয়েন প্রিটোরিয়াস, সিসান্ডা মাগালার মতো দক্ষীন আফ্রিকার তারকা ক্রিকেটার রয়েছেন। কিন্তু দেশের খেলা থাকায় প্রথম ম্যাচে মিলারদের আইপিএলের প্রথম ম্যাচে মাঠে নামা হচ্ছে না। আসন্ন বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে হলে নেদারল্যান্ডের বিরুদ্ধে দুটি ম্যাচেই জিততে হবে মিলারদের। ৩১ মার্চ ও ২ এপ্রিল ওই দুই ম্যাচ রয়েছে। ডাচদের বিরুদ্ধে এখনও প্রোটিয়া স্কোয়াড ঘোষণা করা হয়নি। তবে মিলাররা ডাক পাবেন বলেই মনে করা হচ্ছে।

গত বছর আইপিএল চলার মধ্যেই বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাটিতে টেস্ট সিরিজ খেলেছিল প্রোটিয়ারা। কিন্তু রাবাদা, এনগিডি, জ্যানসেন, মার্করাম এবং রাসি ভ্যানডের ডুসেনরা দেশের হয়ে খেলার পরিবর্তে আইপিএলকেই বেছে নিয়েছিলেন। ফলে এবার আর কোনও ঝুঁকি নেয়নি দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের কর্তারা। এবার ক্রিকেটারদের পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, ‘দেশের হয়েই খেলতে হবে। দেশের পরিবর্তে আইপিএলকে বেছে নিলে জাতীয় দলে খেলার সুযোগ চিরতরে হারাতে হবে।’ আর সেই হুঁশিয়ারিতে কিছুটা হলেও বিপাকে পড়েছেন ডেভিড মিলাররা।  

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল