Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিরাটকে ছাপিয়ে নায়ক মহীপাল, দিল্লির জিততে চাই ১৮২ রান

বেঙ্গালুরুর তরুণ ব্যাটার মহীপাল লোমরোর ২৯ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মহীপাল লোমরোর ও বিরাট কোহলির জোড়া অর্ধশতরানের সুবাদে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বড় রানের ইনিংস গড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৮১ রান তুলেছেন ফাপ ডু প্লেসিরা। জয়ের জন্য দিল্লির চাই ১৮২ রান। এদিনই আইপিএলে সাত হাজার রানের গণ্ডি পেরিয়ে গেলেন বিরাট।

শনিবার রাতে দিল্লির কোটলা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বেঙ্গালুরু অধিনায়ক। শুরুটা দারুণ করেছিলেন বিরাট ও ফাপ ডু প্লেসি। দেখেশুনে খেলে হাতে উইকেট রেখে প্রয়োজন মতো মারছিলেন। এক সময়ে বেঙ্গালুরুর ওপেনিং জুটি ভাঙতে না পেরে হতাশ হয়ে পড়েন দিল্লির বোলাররা। শেষ পর্যন্ত একাদশতম ওভারে বল করতে এসে বেঙ্গালুরু শিবিরে জোড়া আঘাত হানেন মিচেল মার্শ। তৃতীয় বলে ফিরিয়ে দেন অধিনায়ক ফাপ ডু প্লেসিকে (৩২ বলে ৪৫)। পরের বলেই ফেরান গ্লেন ম্যাক্সওয়েলকে (০)।

এর পরেই তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান বিরাট কোহলি ও মহীপাল লোমরোর। দুজনে স্বাচ্ছ্বন্দ্যে দিল্লির বোলারদের আক্রমণ সামলান। কোহলি নিজেকে কিছুটা গুটিয়ে রাখলেও মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন মহীপাল। দুজনে ৩২ বলে ৫৫ রান যোগ করেন। অনায়াসে নিজের অর্ধশতরান পেয়ে যান কোহলি। যদিও অর্ধশতরানের পরেই মুকেশ কুমারের বলে সাজঘরে ফিরে যান। আউট হওয়ার আগে ৪৬ বলে ৫৫ রান করেন আরসিবি’র প্রাক্তন অধিনায়ক। বিরাট ফিরে যাওয়ার পরে দীনেশ কার্তিককে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান মহীপাল। কার্যত রুদ্রমূর্তি ধারণ করেন ব্যাট করতে থাকেন তরুণ ব্যাটার। ২৬ বলে আইপিএলে নিজের প্রথম অর্ধশতরান পূর্ণ করেন মহীপাল।  ২০তম ওভারের প্রথম বলেই ফিরে যান দীনেশ কার্তিক (৯ বলে ১১)। এর পরে মাঠে নেমে ঝড় তোলেন অনুজ রাউত। শেষ পর্যন্ত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৮১ রান তোলে বেঙ্গালুরু। মহীপাল ২৯ বলে ৫৪ এবং অনুজ রাউত তিন বলে আট রানে অপরাজিত থাকেন। দিল্লির পক্ষে মিচেল মার্শ ২১ রানে দুই উইকেট নিয়েছেন।

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত