দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিধ্বংসী কুরান-জিতেশ, জয়ের জন্য মুম্বইকে ২১৫ রানের লক্ষ্য দিল পঞ্জাব

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: শেষ লগ্নে অধিনায়ক সাম কুরান, হরপ্রীত সিং ভাটিয়া ও জিতেশ শর্মাদের বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রানের পাহাড় গড়ল পঞ্জাব কিংস। প্রথমে ব্যাট করে ২০ ওভারে আট উইকেট হারিয়ে ২১৪ রান তুলেছে প্রীতি জিন্টার দল। জয়ের জন্য রোহিত শর্মাদের ওভার পিছু চাই ১০.৭৫ রান।

শনিবার রাতে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে প্রথমে পঞ্জাবকে ব্যাট করতে পাঠান মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। তৃতীয় ওভারেই ধাক্কা খায় পঞ্জাব। ক্যামেরন গ্রিনের বলে মাত্র ১১ রান করে ফিরে যান ম্যাট শর্ট। তবে সেই ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে ২৫ বলে ৪৭ রান সংগ্রহ করেন প্রভসিমরান সিং ও অথর্ব তাইড়ে। মারকুটে ব্যাটিং করা প্রভসিমরানকে ফেরান শচিন পুত্র অর্জুন তেন্ডুলকর। দশম ওভারে বল করতে পঞ্জাব শিবিরকে জোড়া ধাক্কা দেন স্পিনার পীযূষ চাওলা। প্রথমে লিয়াম লিভিংস্টোনকে (১০) ও পরে অথর্বকে (১৭ বলে ২৯) সাজঘরে ফেরান। ৮৩ রানে রান উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়ে যায় পঞ্জাব।

দলকে সেই বিপদ থেকে টেনে তোলার দায়িত্ব নেন হরপ্রীত সিং ভাটিয়া ও ভারপ্রাপ্ত অধিনায়ক সাম কুরান। পঞ্চম উইকেটে জুটি বেঁধে মাথা ঠাণ্ডা রেখে খেলতে থাকেন দুজনে। মুম্বইয়ের বোলারদের পাল্টা আক্রমণের পথে হাঁটেন। বিধ্বংসী মেজাজে ব্যাট হয়ে করতে থাকেন ভাটিয়া কুরান। ৪৮ বলে ৭২ রান তোলেন দুজনে। ১৮ তম ওভারে বল করতে এসে ভাটিয়াকে (২৮ বলে ৪১) ফিরিয়ে জুটি ভাঙেন ক্যামেরন গ্রিন। ক্রিজে এসেই ধুম-ধাড়াক্কা ব্যাট করতে থাকেন জিতেশ শর্মা। হাত খুলে মারতে থাকেন কুরানও। ২৬ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন পঞ্জাব অধিনায়ক। তবে অর্ধশতরানের পরে বেশিক্ষণ টিঁকতে পারেননি তিনি। জোফ্রা আর্চারের বলে সাজঘরে ফেরেন পঞ্জাব দলপতি (২৯ বলে ৫৫)। ৭ বলে ২৫ রানের দুর্ধর্ষ ইনিংস খেলে বেহেরনডর্ফের বলে ফেরেন জিতেশ শর্মা। ইনিংসের শেষ বলে রান আউট হন হরপ্রীত ব্রার (২ বলে ৫)। ২০ ওভারে আট উইকেটে ২১৪ রান তোলে পঞ্জাব।

Published by:

Share Link:

More Releted News:

কোহলির চওড়া ব্যাটে গুজরাতকে দূরমুশ করে জয়ী বেঙ্গালুরু

গেইলের রেকর্ড ভাঙলেন সুদর্শন, বেঙ্গালুরুকে ২০৬ রানের লক্ষ্য দিল গুজরাত

৯৫৭ উইকেট, ২৫,৯৭৩ রান ঝুলিতে, নিষিদ্ধ হয়েই সন্ন্যাস নিলেন এই ইংলিশ ক্রিকেটার

শনিবার রাজস্থানের বিরুদ্ধে খেলবেন কামিন্স? বড় ইঙ্গিত হায়দরাবাদের অধিনায়কের

আইপিএলে একটি ম্যাচও খেলবেন না ধোনি? আসল সত্যি জানিয়ে দিলেন CSK কোচ

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ