IPL-2023: রবি শাস্ত্রীর অভিযোগের পাল্টা দিলেন রাহুল

Share:

নিজস্ব প্রতিনিধি :  আইপিএল-এ গত বুধবার রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছিল লকনউ সুপার জায়ান্টস। সেই ম্যাচেই দুই দলই নাকি স্লো রান করেছেন বলে অভিযোগ করেছেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার রবি শাস্ত্রী। তিনি অভিযোগ করেন প্রথম উইকেটের জুটিতে যেখানে ১৫০ রান করা যেত, সেখানে রান উঠেছে মাত্র ৮০। এরপরই লকনউ দলের অধিনায়ক কেএল রাহুল পাল্টা দেন রবি শাস্ত্রীকে। তাঁর মতে, ধীর গতিতে রান ওঠার যে অভিযোগ রবি শাস্ত্রী করছেন তার জন্য পিচ-ই দায়ী।

এরপর শাস্ত্রী লকনউ অধিনায়কের সমন্ধে আরও বলেন, শুধু এই ম্যাচেই নয়, কেএল রাহুল এর আগেও সমালোচনার শিকার হয়েছেন তাঁর স্লো ব্যাটিংয়ের জন্য। এবার রাজস্থানের বিরুদ্ধে ম্যাচেও সেই একই জিনিস করলেন রাহুল। উদাহরণস্বরূপ শাস্ত্রী বলেন, রাহুল গত বুধবারের ম্যাচে ৩৯টি বল খেলে মাত্র ৩২টি রান করেছেন।

আরও জানতে পড়ুন: ঘরের মাঠেও বিরাটদের বিরুদ্ধে জয় ধরে রাখতে মরিয়া পাঞ্জাব

সংবাদমাধ্যমকে দেওয়া এক প্রাক্তন জাতীয় ক্রিকেটার বলেন, অবশ্যই স্ট্রাইক রেট মাথায় রাখতে হবে। আপনি যদি ভাবেন যে, আমি ৩৯ থেকে ৬০-এর মধ্যে রান করবো, তাহলে দেখবেন সেটা ৭০-ও হয়ে যেতে পারে, আবার যদি ১৬০ টার্গেট মাথায় রাখেন তাহলে দেখবেন সেটা ১৭৫ হয়ে গেছে। এবং এটা দলের তিনজন প্রথম সারির ব্যাটারকে মাথায় রাখতে হবে।

এরপর লকনউ অধিনায়ক বলেন, জয়পুরের পিচে প্রথমে ব্যাট করে প্রায় ১৬০ রান টার্গেট খুব একটা সহজ কাজ নয়। কাজেই আমার মনে হয় এই রান যথেষ্ট ভালো। আমি আমার বোলারদেরও প্রশংসা করবো। প্রথম ১০ ওভারেও ওরা ভালো বল করেছে। তবুও আমি মনে করি ১৮০ রান হলে অবশ্যই ভালো হত। এবং আমরা আমাদের সময় মেনেই ব্যাটিং ও বোলিং করেছি। পাওয়ার প্লে-তে আমাদের আর একটু ভালো খেলা উচিত ছিল।

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে