Loading live market data...
Loading active stocks...
Connecting...

তিন বলে তিন ছক্কা হাঁকিয়ে রাজস্থানের বিরুদ্ধে মুম্বইকে জেতালেন টিম ডেভিড

মুম্বইয়ের জয়ের কাণ্ডারী টিম ডেভিড ১৪ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: শেষ ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের প্রয়োজন ছিল ৬ বলে ১৭ রান। জেসন হোল্ডারের হাতে বল তুলে দিয়েছিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসান। আর সেই বিশ্বাসী বোলারের তিন বলে পর পর তিন ছক্কা হাঁকিয়ে দলকে জিতিয়ে দিলেন টিম ডেভিড। তিন বল বাকি থাকতেই ছয় উইকেটে রাজস্থানকে হারিয়ে টানা দুই ম্যাচ হারের পর জয়ের মুখ দেখল রোহিত বাহিনী।  

এদিন ঘরের মাঠে রাজস্থানের বিরুদ্ধে জয়ের জন্য ২১৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই বড়সড় ধাক্কা খায় মুম্বই ইন্ডিয়ান্স। দ্বিতীয় ওভারের শেষ বলেই সাজঘরে ফেরেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা (৫ বলে ৩ রান)। সন্দীপ শর্মার বল ঠিকমতো খেলতেই পারেননি তিনি। দলকে বিপদ থেকে খানিকটা ঠেলে তোলেন ঈসান কিষাণ ও ক্যামেরন গ্রিন। রাজস্থানের বোলারদের সামলে রান মেশিন সচল রাখেন দুজনে। দু’জনে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে ৬২ রান যোগ করেন। নবম ওভারে বল করতে এসে ঈশানকে আউট করে জুটি ভাঙেন পোড়খাওয়া স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। সাজঘরে ফেরার আগে মুম্বইয়ের ওপেনার করেন ২৩ বলে ২৮।

তৃতীয় উইকেটে জুটি বেঁধে আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন গ্রিন ও সূর্যকুমার যাদব। একশো রানের গণ্ডি পার হতে না হতেই বিধ্বংসী মেজাজে ব্যাট করতে থাকা ক্যামেরন গ্রিনকে (২৬ বলে ৪৪) ফেরান সেই রবিচন্দ্রন অশ্বিন। গ্রিন সাজঘরে ফেরার পরেই দলকে জয় এনে দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন সূর্যকুমার যাদব। রুদ্রমূর্তি ধারণ করে রাজস্থানের বোলারদের নির্দয়ভাবে পেটাতে থাকেন। ২৬ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। খানিকবাদেই মারমুখী সূর্যকে (২৯ বলে ৫৫) ফিরিয়ে রাজস্থানকে ব্রেক থ্রু এনে দেন ট্রেন্ট বোল্ট। এর পরে পঞ্চম উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান তিলক ভার্মা ও টিম ডেভিড। শেষ ওভারে জয়ের জন্য মুম্বইয়ের দরকার ছিল ১৭ রান। জেসন হোল্ডারের প্রথম তিন বলে পর পর ছক্কা হাঁকিয়ে রাজস্থানের হাত থেকে জয় কেড়ে নেন টিম ডেভিড। ১৪ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন। আর তাঁকে যোগ্য সঙ্গত করা তিলক ভার্মা অপরাজিত থাকেন ২১ বলে ২৯ রানে।

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত