চেন্নাইকে ১৬৫ রানে বেঁধে রাখল হায়দরাবাদ

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: প্যাট কামিংস-জয়দেব উনাদকটদের আঁটোসাঁটো বোলিংয়ের ফলে হায়দরাবাদের বিরুদ্ধে বড় রানের ইনিংস গড়তে পারল না চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলেছেন রুতুরাজ গায়কোয়াড়রা। চেন্নাইয়ের পক্ষে সর্বাধিক রান শিভম দুবের। ২৪ বলে ৪৫ রান করেছেন তিনি।

শুক্রবার রাতে হায়দরাবাদের রাজীব গান্ধি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে চেন্নাইকে ব্যাট করতে পাঠান হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিংস। আগের ম্যাচে দিল্লির কাছে হারায় এদিন সতর্ক হয়েই খেলতে শুরু করেন চেন্নাইয়ের দুই ওপেনার। যদিও চতুর্থ ওভারের প্রথম বলেই সাজঘরে ফেরেন রাচিন রবীন্দ্র (৯)। তাঁকে ফেরান ভুবনেশ্বর কুমার। এর পরে চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ও অজিঙ্কা রাহানে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। প্রথম পওয়ার প্লে-তে মাত্র ৪৮ রান তোলে চেন্নাই। অষ্টম ওভারে রুতুরাজকে (২১ বলে ২৬) ফিরিয়ে ফের ধাক্কা দেন শাহবাজ আমেদ। চাপে পড়ে যায় চেন্নাই। তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা চালান অভিজ্ঞ ব্যাটার অজিঙ্কা রাহানে ও শিভম দুবে। এক দিক আগলে রাখেন রাহানে। উল্টোদিকে চালিয়ে খেলতে থাকেন শিভম। জুটি বেঁধে দুজনে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। শেষ পর্যন্ত শিভমকে ফিরিয়ে (২৩ বলে ৪৫) ৬৫ রানের জুটি ভাঙেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিংস।

দুবের আউটের পরের ওভারে সাজঘরে ফেরেন অজিঙ্কা রাহানেও। ২৯ বলে ৩৫ রান করে জয়দেব উনাদকটের বলে ময়াঙ্ক মার্কান্ডের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। এর পরে রবীন্দ্র জাদেজা ও ড্যারিল মিচেল জুটি বেঁধে খেলতে থাকেন। কিন্তু স্লগ ওভারে প্যাট কামিংস-ভুবনেশ্বর কুমারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে পড়ে খুব একটা সুবিধা করতে পারেননি চেন্নাইয়ের দুই খেলোয়াড়। ২৭ বলে মাত্র ৩৩ রান যোগ করেন। শেষ ওভার বল করতে এসে ফের চেন্নাইকে ধাক্কা দেন টি নটরাজন। ড্যারিল মিচেলকে ফিরিয়ে দেন (১০ বলে ১৩)। শেষ পর্যন্ত ১৬৫ রানে গুটিয়ে যায় চেন্নাই। রবীন্দ্র জাদেজা ২৩ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ