পঞ্জাবের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় হায়দরাবাদের

Share:

নিজস্ব প্রতিনিধি: গুজরাতের বিরুদ্ধে পেরেছিলেন। কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দলকে জেতাতে পারলেন না শশাঙ্ক সিংহ আর আশুতোষ শর্মা। দুজনের দুর্দান্ত লড়াই ব্যর্থ হল। মঙ্গলবার টানটান উত্তেজনার ম্যাচে ঘরের মাঠে প্যাট কামিংসদের কাছে হার স্বীকার করতেই হলো শিখর ধাওয়ানদের। ১৮৩ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ১৮০ রানেই থেমে গেল পঞ্জাবের দৌড়। অর্থা‍ৎ মাত্র ২ রানে হার মানতে হল প্রীতি জিন্টার দলকে। দলকে জেতাতে না পারলেও এদিনও গোটা স্টেডিয়ামের দর্শকদের কুর্ণিশ আদায় করে নিলেন শশাঙ্ক আর আশুতোষ।

এদিন প্রথমে ব্যাট করে নীতীশ রেড্ডির আনবদ্য ব্যাটিংয়ের সুবাদে ১৮২ রান তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। ঘরের মাঠে প্যাট কামিংসের বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল পঞ্জাব। ২০ রানের মধ্যেই তিন উইকেট খুঁইয়ে ফেলে। ফিরে যান জনি বেয়ারস্টো, প্রভসিমরান সিং ও অধিনায়ক শিখর ধাওয়ান। স্টেডিয়ামে থাকা পঞ্জাব সমর্থকদের মুখ ততক্ষণে পাংশুর আকার নিয়েছে। চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলকে খানিকটা টেনে তোলেন স্যাম কুরান ও সিকান্দার রাজা। স্যামকে (২৮) ফিরিয়ে জুটি ভাঙেন টি নটরাজন। তার পরে প্রতিরোধ গড়ে তোলেন সিকান্দার রাজা ও শশাঙ্ক সিংহ। দুজনে ৩৩ রান যোগ করেন। রাজাকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ফের নিজেদের দখলে নেন হায়দরাবাদের জয়দেব উনাটকট। ৯১ রানে ৫ উইকেট হারিয়ে ফের বিপদে পড়ে পঞ্জাব।

ষষ্ঠ উইকেটে জিতেশ শর্মাকে সঙ্গে নিয়ে দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যান শশাঙ্ক। যদিও জিতেশ বেশিক্ষণ টেকেননি। মাত্র ১৯ রান করে ফিরে যান। জিতেশ ফেরার সময়ে ২৭ বলে ৬৯ রান প্রয়োজন ছিল পঞ্জাবের। ওই অসম্ভব লক্ষ্যকে তাড়া করতে থাকেন শশাঙ্ক ও আশুতোষ। প্যাট কামিংসের এক ওভারে ১৭ রান নিয়ে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২৯ রান। জয়দেব উনাদকটের শেষ ওভারে পর পর ছক্কা হাঁকিয়ে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন আশুতোষ। শেষ দুই বলে প্রয়োজন ছিল ১০ রানের। পঞ্চম বলে আসে মাত্র এক রান। আর তখনই ম্যাচের ফলাফল ঠিক হয়ে যায়। শশাঙ্ক ২৫ বলে ৪৬ ও আশুতোষ ১৫ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন।

 

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

রেলের খাবারে পোকা রুখতে এআই! ২৩০০ ক্যামেরায় নজরদারি চালাচ্ছে IRCTC

ভয়ে খাটের তলায় মাথাভাঙার তৃণমূল নেতা, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম! হাড় মজবুত রাখতে বানিয়ে নিন রাগি গন্ড পোরিজ

৭৪ বছরের বৃদ্ধাকে মারধর করে লক্ষাধিক টাকার গয়না লুট, পলাতক যুবক

সমাজমাধ্যমে নিজের বায়ো থেকে তৃণমূল পরিচয় সরিয়ে দিলেন দেবাশিস কুমার!

প্রতি গ্লাসেই ফাইবার আর ইমিউনিটি বুস্ট! বানিয়ে ফেলুন লেমন জিঞ্জার চিয়া ডিটক্স ড্রিংক

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

সুরেন্দ্রনাথ কলেজে অস্ত্র রাখার অভিযোগ, গ্রেফতার ‘কান কাটা’ দেবুর অন্যতম সহযোগী

মাংস ছাড়াই এত সুস্বাদু বিরিয়ানি! একবার বাড়িতেই বানিয়ে ফেলুন

বাংলাদেশের রংপুরে বিষ মদ পানে প্রাণ গেল ৫ জনের