রুতুরাজের পরিবর্তে ১৭ বছরের মারকুটে ব্যাটসম্যানকে দলে টানল চেন্নাই, চেনেন তাঁকে?

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলের (IPL 2025) মাঝপথে বড় ধাক্কা খেয়েছে চেন্নাই সুপার কিংস (CSK)। দলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় কনুইয়ের চোটে গোটা মরশুমের জন্য ছিটকে গিয়েছেন। তাঁর জায়গায় দলে জায়গা পেলেন ১৭ বছর বয়সী মুম্বইয়ের তরুণ ব্যাটার আয়ুষ মাত্রে (আয়ুষ Mhatre)।

রুতুরাজের চোটে ফের অধিনায়ক ধোনি

গত ৩০ মার্চ  রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে কনুইয়ে চোট পান রুতুরাজ গায়কোয়াড়। এর পর আরও দু’টি ম্যাচ খেললেও স্ক্যানে ধরা পড়ে তার চোট গুরুতর। চলতি মরসুমে ৫ ইনিংসে ১২২ রান করেছিলেন তিনি। যার মধ্যে ছিল ২টি অর্ধশতরান। রুতুরাজের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব আবার ফিরে এসেছে মহেন্দ্র সিংহ ধোনির হাতে। ধোনির নেতৃত্বেই CSK শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে টানা পাঁচ ম্যাচের হারের পর জয় পেয়েছে।

কে এই আয়ুষ মাত্রে?

আয়ুষ মাত্রে (আয়ুষ Mhatre)-র জন্ম ১৬ জুলাই ২০০৭, মুম্বইয়ে। ডানহাতি ওপেনার হিসেবে খেলার পাশাপাশি অফ-স্পিনও করতে পারেন। গত বছর ইরানি কাপে মুম্বই-এর হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটে তার। রঞ্জি ট্রফিতে মহারাষ্ট্রের বিরুদ্ধে খেলেছিলেন ১৭৬ রানের দুর্দান্ত ইনিংস। মাত্র ৯টি প্রথম শ্রেণির ম্যাচে করেছেন ৫০৪ রান, যার মধ্যে ২টি শতরান। List-A ক্রিকেটে ৭টি ম্যাচে ৪৫৮ রান, গড় ৬৫.৪২ এবং স্ট্রাইক রেট ১৩৫-এর বেশি। বিজয় হাজারে ট্রফি-তে নাগাল্যান্ড-এর বিরুদ্ধে ১৮১ রানের ইনিংস খেলে হয়ে ওঠেন বিশ্বের কনিষ্ঠতম ব্যাটার, যিনি লিস্ট-এ ম্যাচে ১৫০-র বেশি রান করেছেন। এই রেকর্ড আগে ছিল যশস্বী জয়সোয়ালের।

CSK-এর নজরে এলেন কীভাবে?

IPL 2025-এর নিলামে আয়ুষ-কে ৩০ লক্ষ টাকার বেস প্রাইসে কোনও দল নেয়নি। কিন্তু রুতুরাজের চোট লাগার পর CSK তরুণ প্রতিভাদের ট্রায়াল নেয় চেন্নাইতে। সেখানেই বাজিমাত করেন আয়ুষ। গুজরাতের উরভিল পটেল, কেরলের সালমান নিজার এবং প্রীতম শাহকে পিছনে ফেলে CSK দলে জায়গা করে নেন তিনি। তাকে ৩০ লক্ষ টাকায় সই করায় দল।

কবে দেখা যাবে মাঠে?

আগামী ২০ এপ্রিল, ওয়াংখেড়ে স্টেডিয়ামে  মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের আগে তিনি দলের সঙ্গে যোগ দেবেন। CSK বর্তমানে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে। তরুণ আয়ুষের আগমন ব্যাটিং বিভাগে নতুন উদ্দীপনা আনতে পারে বলে আশা করছেন ফ্যানরা।

মুম্বই ক্রিকেট মহলে আয়ুষ মাত্রে-কে ভবিষ্যতের তারকা বলে মনে করা হচ্ছে। তার টেকনিক, স্ট্রোক প্লে আর চাপের মুখে ধৈর্য্য মুগ্ধ করেছে কোচ ও প্রাক্তন ক্রিকেটারদের। ২০২৪ সালে Under-19 Asia Cup-এ ভারতের হয়ে খেলেছেন তিনি। এবার CSK-র মতো বড় ফ্র্যাঞ্চাইজির হয়ে, ধোনির মতো কিংবদন্তির অধীনে খেলার সুযোগ তার জন্য বিশাল প্রাপ্তি।

CSK-র সমর্থকরা আয়ুষের ওপর ভরসা রাখছেন। যদি তিনি প্রথম একাদশে সুযোগ পান, তবে IPL-এর মতো বড় মঞ্চে নিজের প্রতিভা প্রমাণ করার সুবর্ণ সুযোগ পাবেন।

 

আরজি কর কাণ্ডে বেঙ্গালুরু থেকে গ্রেফতার পানিহাটির প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, সন্দেহজনক মেসেজে মিলবে সতর্কবার্তা!

রক্তস্বল্পতায় ভুগছেন? দ্রুত হিমোগ্লোবিন বাড়াবে এই ৬টি খাবার

জন্মাষ্টমীর বাড়িতে ৫ জিনিস আনুন, নয়তো গোপালের পুজো অসম্পূর্ণ

বর্ষায় চিন্তা বাড়াচ্ছে টাইফয়েড, শরীর সুস্থ রাখতে এড়িয়ে চলুন ৫ খাবার

গোপালের দোলনা কিভাবে সাজালে মাত্র ২৪ ঘণ্টায় চমকাবে ভাগ্য?

সাবধান! আয় অপেক্ষা ব্যয় বেশি হবে, অযথা তর্কে জড়াবেন না, বিদেশ ভ্রমণের সুযোগ

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…