ইডেনে মঙ্গলে পন্থদের মুখোমুখি রাহানেরা, জিততে মরিয়া দুই শিবির

Share:

নিজস্ব প্রতিনিধি: দুই দলই চলতি আইপিএলে চারটি করে ম্যাচ খেলেছে। দুটিতে জিতেছে। দুটিতে হেরেছে। চার পয়েন্ট করে পেলেও নেট রান রেটের নিরিখে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর ষষ্ঠ স্থানে লখনউ সুপার জায়ান্টস। ঘরের মাঠে ঋষভ পন্থদের হারাতে মরিয়া হয়েই যে ঝাঁপাবে নাইটরা, তা বলাই বাহুল্য। তবে অজিঙ্ক রাহানেদের জয়ের স্বাদ ‘তেতো’ করার লক্ষ্য নিয়েই কলকাতায় পা দিয়েছেন ঋষভ পন্থরা। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) ইডেন গার্ডেন্সে দ্বৈরথে শেষ পর্যন্ত কারা জয়ী হয়, তাই দেখার।

চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়ান্টসের ধারাবাহিতার বড্ড অভাব চোখে পড়েছে। কোনও দলেরই উপরের সারির ব্যাটাররা প্রত্যাশা অনুযায়ী ব্যাটিং করতে পারছেন না। কলকাতার সুনীল নারাইন-কুইন্টন ডি কক, আন্দ্রে রাসেলরা এখনও প্রত্যাশা অনুযায়ী ব্যাট করতে পারেননি। অধিনায়ক অজিঙ্ক রাহানেরও একই অবস্থা। একমাত্র অঙ্গকৃশ রঘুবংশী ব্যাট হাতে লড়াই চালাচ্ছেন। আগের ম্যাচে পৌনে ২৪ কোটির বেঙ্কটেশ আইয়ার অবশ্য রান পেয়েছেন। রিঙ্কু সিংহও রানে ফেরার ইঙ্গিত দিয়েছেন। এদের মধ্যে একজজন দাঁড়িয়ে গেলে লখনউয়ের কপালে দুর্ভোগ জুটবে। বল হাতে আগের ম্যাচে বৈভব অরোরা ও বরুণ চক্রবর্তী জ্বলে উঠেছেন বটে, কিন্তু সুনীল নারাইন-হর্ষিত রানা-আন্দ্রে রাসেলদের ভেল্কি এখনও দেখা যায়নি।

অন্যদিকে একই দশা লখনউ সুপার জায়ান্টসেরও। ২৭ কোটির খেলোয়াড় তথা দলের অধিনায়ক ঋষভ পন্থের ব্যাটে রানের খরা চলছে। চার ম্যাচে মাত্র ১৯ রান করেছেন। নিকোলাস পুরান, মিচেল মার্শ, আইডেন মার্করাম, ডেভিড মিলারদের মতো ব্যাটার রয়েছে দলে। যারা ছন্দে থাকলে বিপক্ষের বোলারদের আক্রমণ ভোঁতা করে বড় রানের ইনিংস গড়তে পারেন। শার্দূল ঠাকুর, দিগবেশ সিংহ, আকাশদীপ, আবেশ খান, রবি বিষ্ণোইরা বল হাতে বিক্ষিপ্তভাবে জ্বলে উঠছেন। তাদেরও ধারাবাহিকতার অভাব বড্ড চোখে পড়ছে।

মুখোমুখি সাক্ষা‍ৎকারে কলকাতার চেয়ে সামান্য এগিয়ে লখনউ সুপার জায়ান্টস। এখনও পর্যন্ত মোট পাঁচবার মুখোমুখি হয়েছে দুই দল। তিন বার জিতেছে লখনউ। আর দুই বার কলকাতা। প্রথম তিন সাক্ষাতে জিতেছে লখনউ। তবে গত বছর দু’বারই জিতেছে নাইটরা। ইডেন গার্ডেন্সে শেষ সাক্ষা‍ৎকারে কলকাতা জিতেছিল আট উইকেটে। ওই ম্যাচে অপরাজিত ৮৯ রানের এক অনবদ্য ইনিংস খেলেছিলেন ফিল সল্ট। তাছাড়া অধিনায়ক শ্রেয়স আইয়ার করেছিলেন অপরাজিত ৩৮ রান। মিচেল স্টার্ক তিন উইকেট নিয়ে লখনউকে ১৬১ রানে বেঁধে রাখতে বড় ভূমিকা নিয়েছিলেন। ওই ম্যাচে জয়ের তিন খেলোয়াড়ই অবশ্য এবার কলকাতা দলে নেই।

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?