ব্যাটে-বলে দাপট দেখিয়ে হায়দরাবাদকে পর্যুদস্ত করে জয়ী কলকাতা

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যাট হাতে দাপট দেখিয়েছিলেন অঙ্গকটশ রঘুবংশী-বেঙ্কটেশ আইয়ার-রিঙ্কু সিংহ-আজিঙ্ক রাহানেরা। আর বল হাতে ভেল্কি দেখালেন বৈভব অরোরা ও বরুণ চক্রবর্তীরা। ব্যাট আর বলে সমান দাপট দেখিয়ে বৃহস্পতিবার (৩ এপ্রিল) ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদকে দুরমুশ করে ৮০ রানে জিতল কলকাতা নাইট রাইডার্স। টসে হেরে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২০০ রান তুলেছিলেন রাহানেরা। জবাবে ১৬.৪ ওভারে ১২০ রানেই গুটিয়ে গেলেন প্যাট কামিন্সরা। এদিন পরাস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই হারের হ্যাটট্রিক করল গতবারের রানার্সরা। টসে জিতে এদিন প্রথমে কলকাতাকে ব্যাট করতে পাঠান হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। দলে একটা পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে বর্তমান চ্যাম্পিয়নরা। স্পেনসার জনসনের জায়গায় দলে এসেছেন মইন আলি। ঘরের মাঠে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খায় নাইটরা। দ্বিতীয় ওভারে কামিন্সের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন কুইন্টন ডি’কক (১)। পরের ওভারে মহম্মদ শামির বলে ফেরেন অপর ওপেনার সুনীল নারাইন।  তিনি করেন ৭ রান। পর পর উইকেট হারালেও তৃতীয় উইকেটে জুটি বেঁধে আগ্রাসী মেজাজে  খেলতে থাকেন অজিঙ্ক রাহানে ও অঙ্গকৃশ রঘুবংশী। প্রথম পাওয়ার প্লেতে ৫৩ রান তোলে নাইটরা।  ৩০ বলে ৫০ রানের পার্টনারশিপ গড়েন দুজনে। দ্রুত রান তোলার চেষ্টা করেন।

১১তম ওভারে স্পিনার জীশানের বলে ক্লাসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অজিঙ্ক রাহানে। ২৭ বলে ৩৮ রান করে আউট হন নাইট অধিনায়ক। রঘুবংশীর সঙ্গে ৮১ রানের জুটি গড়ে দলকে খানিকটা ভদ্রস্থ জায়গায় নিয়ে যান। রাহানে ফেরার পরে বেঙ্কটেশকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান রঘুবংশী। ৩০ বলে ৫টি চার ও দুটি ছক্কার সাহায্যে নিজের অর্ধশতরান পূর্ণ করেন। তবে পরের বলেই কামিন্দু মেন্ডিজের শিকার হয়ে সাজঘরে ফেরেন।

এর পরে বেঙ্কটেশের সঙ্গে জুটি বাঁধেন রিঙ্কু সিংহ। প্রথম দিকে দুজনে খানিকটা খোলসের মধ্যে ছিলেন। ফলে কেকেআরের রানের গতি কমে গিয়েছিল। ১৫ ওভারে দলের রান ছিল ১২২। ১৬তম ওভার থেকেই তাণ্ডব শুরু করেন দুই ব্যাটার। ১৯তম ওভারে প্যাট কামিন্সের ওভারে ২০ রান নিয়ে নিজের অর্ধশতরানে পৌঁছন ২৩.৭৫ কোটির বেঙ্কটেশ। তবে শেষ ওভারের তৃতীয় বলে সাজঘরে ফিরে যান তিনি। আউটের আগে সাতটি চার ও তিন ছক্কার সাহায্যে ২৯ বলে ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। শেষ বলে রান আউট হয়ে ফেরেন আন্দ্রে রাসেল (১)। রিঙ্কু সিংহ ১৭ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন।

জয়ের জন্য ২০১ রান তাড়া করতে নেমেই বৈভব অরোরার আগুনে বোলিংয়ের মুখে চরম বিপর্যয়ের মুখে পড়ে হায়দরাবাদ। পর পর ফিরে যান ট্রেভিস হেড (২) অভিষেক শর্মা (২) ও ঈশান কিশন (২)। চতুর্থ উইকেটে জুটি বেঁধে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন নীতীশ রেড্ডি ও কামিন্দু মেন্ডিজ। কিন্তু সফল হননি। চতুর্থ উইকেটে দুজনে ৩৫ রান যোগ করেন। নীতীশকে (১৯) ফিরিয়ে জোর ধাক্কা দেন আন্দ্রে রাসেল। এর পর কামিন্দুকে (২৭) ফেরান সুনীল নারাইন। হেনরিখ ক্লাসেন একা খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু সতীর্থদের কাছ থেকে কোনও সাহায্য পাননি।

আনিকেত বর্মা (৬), হর্ষল পটেল (৩), সিমরজি‍ৎ সিংহ (০) দলকে কোনও ভরসাই জোগাতে পারেননি। হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স ১৫ বলে ১৪ রান করে আউট হন। হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ রানকারী ক্লাসেনকেও (২১ বলে ৩৩) সাজঘরের পথ দেখান বৈভব। শেষ পর্যন্ত ১৬.৪ ওভারে ১২০ রানে গুটিয়ে যায় গতবারের রানার্সরা। বরুণ চক্রবর্তী নেন ২২ রানে ৩ উইকেট। তবে ২৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পকেটে পুরে নেন বৈভব অরোরা।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ