চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কোভিড আতঙ্ক‍! ম্যাচ শেষ হতেই খেলোয়াড়দের হাতে স্যানিটাইজার ঢাললেন নীতা আম্বানি

নিজস্ব প্রতিনিধি: সব জল্পনার অবসান ঘটিয়ে বুধবার (২১ মে) রাতে দিল্লি ক্যাপিটালসকে উড়িয়ে আইপিএলের প্লে-অফে জায়গা করে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আর ম্যাচ শেষে মুম্বইয়ের মালকিন নীতা আম্বানি যা করলেন তা দেখে খানিকটা হলেও হতবাক হয়ে গিয়েছেন  গোটা স্টেডিয়ামে হাজির দর্শকরা। নিমিষেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে মুকেশ আম্বানির পত্নীর ভিডিও।

কী করেছেন নীতা?

গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন রাজ্যে নতুন করে চচোখ রাঙাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। বিশেষ করে মহারাষ্ট্র, কেরল এবং উত্তরপ্রদেশ কোভিডের নতুন ভ্যারিয়ন্ট থাবা চওড়া করছে। বর্তমানে ২৫০-এর বেশি সক্রিয় কেস শনাক্ত হয়চ। এই পরিস্থিতিতে মুম্বই ইন্ডিয়ান্সের মালকিন নীতা আম্বানি খেলোয়াড়দের সুস্থ থাকা নিয়ে সচেতনতার বার্তা দিয়েছেন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৫৯ রানে জয়ের পর, সেলিব্রেশনের আগে তিনি যশপ্রীত বুমরাহর হাতে স্যানিটাইজার ঢেলে দিয়েছেন। ঠিক এই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যশপ্রীত বুমরাহ হাসিমুখে নির্দেশ মেনে হাত পেতে স্যানিটাইজার নিয়েছেন, মেখেছেন তারপর সেলিব্রেশনে যোগ দিয়েছেন। শুধু বুমরাহকেই নয়, লেগ-স্পিনার কর্ণ শর্মা সহ অন্যান্য খেলোয়াড়দেরও হাতে স্যানিটাইজার দিয়ে ব্যবহার করতে বলেছেন।

এমনকি MI অধিনায়ক হার্দিক পাণ্ড্যও করমর্দন না করে গ্রাউন্ড স্টাফদের সঙ্গে ফিস্ট-বাম্প করেছেন, যা ছিল আরেকটি দেখার মত দৃশ্য। কোভিড-১৯ সংক্রমণের ভয়ে সানরাইজার্স হায়দরাবাদের অস্ট্রেলিয়ান খেলোয়াড় ট্রাভিস হেড, যিনি কোভিড আক্রান্ত, ভারতে ফেরেননি।

মুম্বই ইন্ডিয়ান্সের দুর্দান্ত জয়

বুধবার রাতে মুম্বই ইন্ডিয়ান্স দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। প্রথমে ব্যাট করে তারা ৫ উইকেটে ১৮০ রান তুলেছিল। সূর্যকুমার যাদব অপরাজিত ৭৩ রান করেন। তার ব্যাটিং দর্শকদের মুগ্ধ করেছে। তাকে যোগ্য সঙ্গত দিয়েছেন নমন ধীর, যিনি শেষ দিকে দ্রুত রান তুলে দলের স্কোর বাড়িয়েছেন।

বোলিংয়ে মুম্বই ইন্ডিয়ান্স আরও দাপুটে ছিল। দিল্লি ক্যাপিটালসকে তারা মাত্র ১২১ রানে অলআউট করে দেয়। মিচেল সান্তনার দুর্দান্ত বোলিং করে ১১ রানে ৩ উইকেট নিয়েছেন। যশপ্রীত বুমরাহও তার স্বাভাবিক ছন্দে ছিলেন, নিয়েছেন ৩ উইকেট। এই জয়ের ফলে মুম্বই ইন্ডিয়ান্স এখন ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফে জায়গা করে নিয়েছে। তাদের সঙ্গে প্লে-অফে উঠেছে গুজরাত টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, এবং পঞ্জাব কিংস।

এই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স শুধু খেলায় জিতেনি, তারা দায়িত্বশীল আচরণের একটি দৃষ্টান্তও স্থাপন করেছে। নিতা আম্বানির স্যানিটাইজার মুহূর্ত আমাদের সবাইকে মনে করিয়ে দিয়েছে যে, আনন্দের মাঝেও সুরক্ষা অত্যন্ত জরুরি।

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইকে দুরমুশ করে আইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে শ্রেয়সরা

ফিনিক্স পাখির মত উত্থান, ১০ জনের দলকে নিয়ে রুদ্ধশ্বাস ড্র ইস্টবেঙ্গলের

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ