শেষ ম্যাচে হায়দরাবাদের মুখোমুখি রাহানেরা, খলনায়ক হবে বৃষ্টি?

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আইপিএলের শিরোপা জয়ের লড়াই থেকে দুই দলই ছিটকে গিয়েছে। এখন লক্ষ্য শেষ ম্যাচে জিতে লিগ টেবিলে ভাল স্থানে থাকা। সেই লক্ষ্য নিয়েই রবিবার (২৪ মে) সন্ধ্যায় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্স। তবে ম্যাচ নিয়ে খানিকটা হলেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ এদিন ভোরে ভারী বৃষ্টির সঙ্গে ৪০-৬০ কিলোমিটার বেগে ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত  রাজধানী।

চলতি আইপিএলে এখনও পর্যন্ত ১৩টি ম্যাচ খেলে বর্তমান চ্যাম্পিয়ন কেকেআরের পয়েন্ট ১২। সমসংখ্যক ম্যাচে হায়দরাবাদের সংগ্রহ ১১ পয়েন্ট। আজকের ম্যাচে রাহানেরা জিতলে লিগ টেবিলে হায়দরাবাদকে টপকে যাবেন। উল্টোদিকে প্যাট কামিন্সরা জিতলে কলকাতাকে টপকে লিগ টেবিলে সপ্তম স্থানে পৌঁছে যাবেন। ফলে আজকের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করা হচ্ছে।

মুখোমুখি সাক্ষাতে অবশ্য হায়দরাবাদের তুলনায় অনেক এগিয়ে কলকাতা নাইট রাইডার্স। এখনও পর্যন্ত দুই দল মোট ২৯ বার মুখোমুখি হয়েছে। কলকাতা জিতেছে ২০ বার আর সানরাইজার্স হায়দরাবাদ মাত্র ৯ বার। শেষ চার ম্যাচে কলকাতাকে হারাতে পারেননি প্যাট কামিন্সরা। শেষ ম্যাচেও রাহানেদের কাছে ৮০ রানে হার হজম করতে হয়েছিল কামিন্সদের। ফলে আজকের ম্যাচে কেকেআরকে হারিয়ে মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকছে হায়দরাবাদের কাছে। শেষ দুই ম্যাচে টানা জয় প্যাট কামিন্সদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে। উল্টোদিকে শেষ দুই ম্যাচের মধ্যে চেন্নাই সুপার কিংসের কাছে হার স্বীকার করতে হয়েছিল রাহানেদের। আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল।

হায়দরাবাদে বৃষ্টির সম্ভাবনা থাকায় ম্যাচ সরিয়ে দিল্লিতে নিয়ে এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিন্তু প্রতিকুল আবহাওয়া তাড়া করে বেড়াচ্ছে। এদিন ভোর থেকে শুরু হওয়া দুর্যোগের জেরে সন্ধেয় কলকাতা-হায়দরাবাদ ম্যাচ হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। আবহওয়ার পূর্বাভাস অনুযায়ী অবশ্য আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও দুপুরের পর দিল্লিতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আটটার পর থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। তবে খামখেয়ালি আবহাওয়ার উপরে ভরসা রাখা মুশকিল।

বার্ধক্য ভাতার প্রলোভন দেখিয়ে প্রতারণা! নির্জন রাস্তায় বৃদ্ধার সোনার বালা ছিনিয়ে চম্পট দুষ্কৃতীর

ডিম থেরাপি থেকে বাঁচতে শ্রীরামপুরের সভায় বিকল্প পথে মমতা

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

শ্যামনগরে রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি, পরপর তিনটি দোকানে হানা চোরের

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের

মিড-ডে মিল নিয়ে দুর্নীতি রুখতে কড়া বার্তা স্কুল শিক্ষা দফতরের

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

ফের বিহার, এবার কিশনগঞ্জে সঙ্গীর সামনেই শ্লীলতাহানির পর তরুণীকে মারধর

হাসিনা ফেরার আগেই আওয়ামী সমর্থকদের গণহারে গ্রেফতারের নির্দেশ তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

‘সবটা উজাড় করে দেব’, ভারতের জার্সিতে শেষবার বিশ্বকাপ খেলার কথা জানালেন বিরাট

দুর্গাপুজোর দখলদারি নিয়ে দলীয় কর্মীদের সতর্কবার্তা দিলীপ ঘোষের

নাবালক হওয়ায় প্রেমিকার সঙ্গে বিয়ে দিতে রাজি হননি, কিশোর ছেলের গুলিতে ঝাঁঝরা পুলিশ কর্মী