IPL 2025: বৃষ্টিতে ভেস্তে যাবে উদ্বোধনী ম্যাচ? চিন্তা বাড়াচ্ছে আবহাওয়ার পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতীক্ষার অবসান হতে চলেছে! রাত পোহালেই আইপিএলের (IPL 2025) অষ্টাদশ সংস্করণের পর্দা উঠতে চলেছে। শনিবার (২২ মার্চ) ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) । এই ম্যাচ নিয়ে উন্মাদনার শেষ নেই। তবে উৎসবের আনন্দ মাটি করতে পারে প্রকৃতি!

বৃষ্টির চোখ রাঙানি! কী বলছে আবহাওয়া দফতর?

যদিও ক্রিকেটপ্রেমীদের উত্তেজনার পারদ চরমে, তবে ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কাও প্রবল! আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২১শে মার্চ থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার মধ্যে কলকাতাও রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ২২শে মার্চ সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা ৯০% এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা ৫৪%। এমনকি, বৃষ্টি প্রায় দুই ঘণ্টা স্থায়ী হতে পারে, যা উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ দুইয়ের ক্ষেত্রেই বাধা হয়ে দাঁড়াতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের ওপর বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় এই প্রতিকূল আবহাওয়া দেখা দিচ্ছে। তাই ম্যাচের ভাগ্য নির্ভর করছে প্রকৃতির মর্জির উপর!

২০০৮-এর প্রথম ম্যাচের রোমাঞ্চ ফিরবে কি?

KKRRCB— এই দুটি দল IPL-এর প্রথম ম্যাচেই (২০০৮ সালে) একে অপরের মুখোমুখি হয়েছিল। ১৭ বছর পর সেই স্মৃতি আবারও ফিরে আসতে চলেছে, তবে এবার এক নতুন মোড়কে। RCB-এর দায়িত্বে নতুন অধিনায়ক রজত পাতিদার, অপরদিকে KKR-এর অধিনায়কত্বের ভার পেয়েছেন অভিজ্ঞ অজিঙ্কা রাহানের

উদ্বোধনী অনুষ্ঠানের চোখধাঁধানো আয়োজন!

ম্যাচের আগে থাকছে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে সংগীত জগৎ এবং বলিউডের জনপ্রিয় তারকারা পারফর্ম করবেন। মঞ্চ মাতাবেন বিখ্যাত গায়িকা শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) এবং বলিউড অভিনেত্রী দিশা পাটানি (Disha Patani)

উদ্বোধনী অনুষ্ঠান সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা এবং ম্যাচ শুরু হওয়ার কথা রাত ৮টায়। বৃষ্টি যদি নির্ধারিত সময়ের আগেই কমে যায়, তাহলে মাঠ শুকানোর কাজ দ্রুত শুরু হবে। তবে যদি বৃষ্টি দীর্ঘস্থায়ী হয়, তবে ম্যাচ পরিত্যক্তও হতে পারে। IPL মানেই শুধু একটা ক্রিকেট টুর্নামেন্ট নয়, বরং আবেগের উৎসব! তাই প্রকৃতি যা-ই করুক, ক্রিকেটপ্রেমীরা নিজেদের উন্মাদনা ধরে রাখবে, সেটা নিশ্চিত।

 

Motorola Edge 70-এ বিশাল ছাড়, ৭,০০০ টাকা পর্যন্ত কমে মিলবে এই স্মার্টফোন  

রথযাত্রার সমাপ্তিতে মিষ্টিমুখ! জেনে নিন ‘রসগোল্লা দিবস’ শুরুর ইতিহাস

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

দ্রুত সেরে নিন কাজ, জেনে নিন অগস্টে কতদিন বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক?

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

প্রবীণদের জন্য পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম ,ঘরে বসেই বছরে আয় করুন ২,৪৬,০০০ টাকা!

হাতিকে খাওয়াতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন অটো চালক

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী

চোখের পলকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার পাত, জখম ৭ যাত্রী, ভয়ঙ্কর ঘটনা বহরমপুর স্টেশনে