রোহিতের ঝোড়ো ইনিংস, টিকে থাকতে গুজরাতের চাই ২২৯ রান

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউ চণ্ডীগড়: রোহিত শর্মা-জনি বেয়ারস্টোর ঝোড়ো ব্যাটিংয়ের দৌলতে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রানের স্কোর গড়ল মুম্বই ইন্ডিয়ান্স। শুক্রবার (৩০ মে) মুল্লানপুরে এলিমিনিটরে প্রথমে ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে ২২৮ রান তুলল পাঁচ বারের চ্যাম্পিয়নরা।

টসে জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্য। ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকেন মুম্বইয়ের দুই ওপেনার রোহিত শর্মা ও জনি বেয়ারস্টো। গুজরাতের বোলারদের নিয়ে ছিনিমিনি খেলে দুজনে প্রথম পাওয়ার প্লে-তে ৭৯ রান তুলে দলকে শক্ত ভিতের উপরে দাঁড় করান। অষ্টম ওভারে সাই কিশোরের বলে অর্ধশতরানের দোরগোড়া থেকে সাজঘরে ফিরে যান ইংডিশ ব্যাটার বেয়ারস্টো। তিনি চারটি চার আর তিন ছক্কার সাহায্যে ২২ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন। বেয়ারস্টো ফিরে যাওয়ার পরে মুম্বইকে এগিয়ে নিয়ে যান রোহিত ও সূর্যকুমার যাদব। ৮.৪ ওভারেই ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় পাঁচ বারের চ্যাম্পিয়নরা। ২৮ বলেই ব্যক্তিগত অর্ধশতরানে পৌঁছন রোহিত। ১৩তম ওভারে সূর্য যাদবকে (৩৩) ফিরিয়ে জুটি ভাঙেন সাই কিশোর।

এর পর জুটি বেঁধে দলকে ১৫০ রানের গণ্ডি পার করিয়ে দেন তিলক ভার্মা ও রোহিত। যেভাবে রোহিত খেলছিলেন তাতে মনে হচ্ছিল শতরান করার লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমেছেন। যদিও শতরানের আগেই থামতে হয় মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ককে। ১৭তম ওভারে প্রসিদ্ধ কৃষ্ণার বলে বড় শট খেলতে গিয়ে সাজঘরে ফিরতে হয় তাঁকে। আউট হওয়ার আগে ৯টি চার ও চারটি ছক্কার সাহায্যে ৫০ বলে ৮১ রান করে যান। রোহিত ফেরার পরে রান ওঠার গতি খানিকটা শ্লথ হয়ে যায়। পর পর উইকেট হারায় মুম্বই। তিলক ভার্মা ১১ বলে ২৫ এবং নমন ধীর ৬ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২২৮ রানে পৌঁছয় মুম্বই। অধিনায়ক হার্দিক ৯ বলে ২২ রানে অপরাজিত থাকেন। গুজরাতের হয়ে সাই কিশোর ৪২ রানে ২টি এবং প্রসিদ্ধ কৃষ্ণা ৫৩ রানে ২টি উইকেট নেন। বাকি উইকেটটি নিয়েছেন মোহাম্মদ সিরাজ।

 

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর