আইপিএলের আসর সরছে না, ভোট নির্ঘন্ট ঘোষণার পরে জানালেন জয় শাহ

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: জল্পনায় ইতি। লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণার পরেই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ জানিয়ে দিলেন, ‘আইপিএলের দ্বিতীয় ভাগের আসর বিদেশের মাটিতে সরছে না।’ যদিও কবে আইপিএলের দ্বিতীয় ভাগের আসর বসবে তা নিশ্চিত করে বলতে রাজি হননি তিনি।   

চলতি বছরের আইপিএলের জন্য প্রথম পর্বের সূচি ঘোষণা করা হয়েছে। লোকসভা ভোটের আগেই বসছে আইপিএলের প্রথম ভাগের আসর। আগামী ২২ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত চলবে প্রথম ভাগ। মোট ২১টি ম্যাচ হবে। লোকসভার ভোট মিটে যাওয়ার পরে দ্বিতীয় ভাগের আসর বসার কথা। কিন্তু সমস্যা দেখা দিয়েছে অন্য জায়গায়। জুন মাসে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। ফলে ওই আসরের আগেই প্রতিযোগিতা শেষ করতে চাইছেন বোর্ড কর্তারা। না হলে ভারতীয় দলের পাশাপাশি বিদেশি দলগুলির তারকা ক্রিকেটারদের পাওয়া যাবে না।

বোর্ড সূত্রে জানা গিয়েছিল, লোকসভা ভোটের জন্য আইপিএলের আসর সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হতে পারে। এর আগে ২০২০ সালে করোনা অতিমারীর কারণে আইপিএলের আসর ভারতের মাটি থেকে সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছিল। সে বছর শারজা, দুবাই ও আবু ধাবিতে আইপিএলের ম্যাচের আয়োজন করা হয়েছিল। এবারেও তেমনই চিন্তাভাবনা করা হয়েছিল। এমনকি আইপিএল গভর্নিং কাউন্সিলের বেশ কয়েকজন কর্তা সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ড কর্তাদের সঙ্গে কথা বলতে দুবাই গিয়েছিলেন। কিন্তু লোকসভার ভোট নির্ঘন্ট ঘোষণার পরে আইপিএলের আসর বিদেশের মাটিতে সরিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা খারিজ করলেন খোদ বোর্ড সচিব। উল্লেখ্য, সার দফায় আসন্ন লোকসভা ভোট হবে বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১৯ এপ্রিল হবে প্রথম দফার ভোট। চলবে ১ জুন পর্যন্ত। ভোট গণনা হবে ৪ জুন

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের