বিসিসিআইয়ের চুক্তি থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন ঈশান

Share:

নিজস্ব প্রতিনিধি : সম্প্রতি বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন ঈশান কিষাণ। কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পর এবার মুখ খুললেন মুম্বই ইন্ডিয়ান্সের এই ব্যাটসম্যান। আসলে তিনি যে বিসিসিআইয়ের সিদ্ধান্তকে মনেপ্রাণে মেনে নিতে পারেননি, সেকথাই ফুটে উঠেছে তরুণ এই খেলোয়াড়ের গলায়।

গত বৃহস্পতিবার রয়্যাল চ্যাসেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরমেন্স করতে দেখা গিয়েছে ঈশান কিষাণকে। মাত্র ৩৪ বলে ৬৯ রান করেন ঈশান। ম্যাচ শেষের পর সাংবাদিক সম্মেলনে মুখ খুললেন ভারতের এই ক্রিকেটার। ঈশান কিষাণ জানান, টি ২০ ক্রিকেট থেকেও অনেক কিছু শেখার আছে। টি ২০ ম্যাচও অনেক বড ম্যাচ। যখন আমি মাঠের বাইরে ছিলাম, তখন অনেকেই অনেক কথা বলেছিল। সোশ্যাল মিডিয়ায় অনেকেই অনেক কিছু মন্তব্য করেছিল। আসলে আমি খেলার মধ্যেই ছিলাম। প্র্যাকটিস করছিলাম। আসলে আমি সময়টা কাজে লাগাতে জানি। এখানেই শেষ নয়, ভারতের এই ক্রিকেটার আরও জানিয়েছেন, ‘যখন কেউ ভালো পারফরমেন্স করতে না পারেন, তাহলে তাহলে তাঁর সঙ্গে কথা বলা উচিত বলে আমি মনে করি।‘

উল্লেখ্য, বার বার বোর্ড কর্তাদের তরফে অনুরোধ করা সত্বেও রনজি ট্রফিতে খেলেননি ঈশান কিষাণ। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচে ঈশান কিষাণ নিজেকে সরিয়ে নিয়েছিলেন। তবে সেই বিষয়টি ভালোভাবে নেয়নি বিসিসিআই। ঈশান কিষাণ জানিয়েছিলেন, তিনি টেস্ট ম্যাচ বা রনজি ট্রফির ম্যাচ খেলবেন না। পরিবর্তে তিনি আইপিএলের জন্য প্রস্তুতি নিয়েছিলেন। গত বৃহস্পতিবার ৩৪ বলে ৬৯ রান করার পর অবশেষে মুখ খুললেন ঈশান কিষাণ।

গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতার মূর্তি কেনার আগে অবশ্যই মাথায় রাখুন এই ৩ বিষয়

১৪ নাকি ১৫ সেপ্টেম্বর? জেনে নিন গণেশ চতুর্থীর পুজোর সঠিক সময়

কাছের মানুষের মৃত্যুর খবর পাওয়ার সম্ভাবনা, হঠাৎ ভ্রমণের পরিকল্পনা আনন্দ দেবে

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর