IWL-2023: মুম্বই নাইটকে বড় ব্যবধানে হারাল লাল-হলুদের মহিলা ব্রিগেড

Share:

নিজস্ব প্রতিনিধি:  ২০২৩-এর মহিলাদের ফুটবল লিগে বড় ব্যবধানে জয় পেল ইমামি ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার লাল-হলুদের মহিলা বাহিনী ৪-২ গোলের ব্যবধানে পরাজিত করল মুম্বই-এর নাইট এফসি-কে।

ম্যাচের শুরু থেকেই লাল-হলুদের মেয়েরা ক্রমাগত আক্রমণ শানাতে থাকেন। কিন্তু তবুও তাঁরা গোল করতে ব্যর্থ হচ্ছিলেন। অবশেষে গোলের দেখা মেলে ম্যাচের ৩০ মিনিটের মাথায়। ইমামি ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন রিম্পা হালদার।

এর মিনিট চারেক পরেই আবার লাল-হলুদের দ্বিতীয় গোল করেন তুলসী হেমব্রম। এই গোলের সঙ্গে সঙ্গেই তুলসী চলতি মরশুমের মহিলাদের লিগ ফুটবলের এই আসরে নিজের দ্বিতীয় গোলটি করে ফেললেন। ২ গোলে পিছিয়ে পড়ে কার্যত ছন্দহীন হয়ে পড়ে মুম্বই-এর দলটি। বিরতিতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে ইমামি ইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান বাড়ান মৌসুমি মুর্মূ।

আরও জানতে পড়ুন: অ্যাসেজে স্মিথের ফর্মই চিন্তায় রাখছে ব্রিটিশ বোলারদের

বিরতি থেকে ফিরে এসে ফের আবার ইমামি ইস্টবেঙ্গলের হয়ে গোল করে ব্যবধান বাড়িয়ে দেন রিম্পা। এরপর কিছুটা আক্রমণের তেজ বাড়ায় মুম্বই নাইট এফসি। তারই ফলস্বরূপ ৫৫ মিনিটে তাদের হয়ে প্রথম গোল করেন প্রিয়াঙ্কা। এরপর খেলা শেষের একদম অন্তিম লগ্নে এসে মুম্বই নাইট-এর আরও একটি গোল করেন নম্রতা ঠাকুর।

এই ম্যাচে জয়ের সঙ্গে সঙ্গে গ্রুপ এ-তে চারটি ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ইমামি ইস্টবেঙ্গল। এরপর লাল-হলুদ বাহিনী মিশাকা ইউনাইটেডের বিপক্ষে পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী শনিবার।

কৃষকদের দুর্দিনে মানবিক উদ্যোগ সরকারি আধিকারিকদের, দান করবেন নিজেদের বেতন

দুর্গা মহাসপ্তমীতে ভয়াবহ ঘটনা নয়ডায়, ম্যাগি খেয়ে একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু

ইয়েমেনে ফের হামলা, যাত্রীবাহী বিমানের ৫০০ মিটার দূরে আছড়ে পড়ল ক্ষেপণাস্ত্র

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

ট্রফির খরা কাটাতে মরিয়া দিল্লি, ফাস্ট বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেলেন তারকা বোলার

১১ নভেম্বরে গ্রিসে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্যা, পাত্র কে?

জন্মেছে কন্যাসন্তান, ভবিষ্যদ্বাণী ভুল হতেই অশীতিপর পুরহিতকে গুলি করে খুন বাবা-ছেলের

মেয়ের সংস্থার সঙ্গে কোটি টাকার লেনদেন, এবার ED-র তলব পিনারাই বিজয়নকে

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮

রাশিয়ার তেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, লাভবান হবে ভারত?

মহাসপ্তমীতে ঠাকুর দেখতে বেরোলে সঙ্গে রাখুন ছাতা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

সপ্তমীর সকালে ঝাড়গ্রামে ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় গুঁড়িয়ে গেল একাধিক বাড়ি, মৃত ১

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট