ICC বর্ষসেরা ক্রিকেটারের তকমা জিতলেন বুমরা

Share:

নিজস্ব প্রতিনিধি: কেরিয়ারে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন যশপ্রীত বুমরা। তাঁর মুকুটে জুড়েছে অসংখ্য নতুন পালক। ২০২৪ সালের বর্রষসেরা টেস্ট ক্রিকেটার হওয়ার পর এবার আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের মুকুট জিতলেন ভারতের স্পিডস্টার। পঞ্চম ভারতীয় হিসেবে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হলেন তিনি ।

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে বুমরার প্রতিদ্বন্দ্বী ছিলেন ট্র্যাভিস হেড, জো রুট ও হ্যারি ব্রুক । কিন্তু তাদের পিছিয়ে রেখে এগিয়ে গেলেন ভারতীয় এই পেসার। বলা বাহুল্য, এরআগে আইসিসির বর্ষসেরা  ক্রিকেটার  হয়েছিলেন রাহুল দ্রাবিড় (২০০৪ ), শচীন তেন্ডুলকর (২০১০ ), রবিচন্দ্রন অশ্বিন (২০১৬ ) এবং বিরাট কোহলি (২০১৭ ,২০১৮ )-। আর এবার  পঞ্চম ভারতীয় হিসেবে পুরস্কার পেলেন জমপ্রীত বুমরাহ ।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার – গাভাস্কার টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছিলেন বুমরা। সেই সিরিজে ৫ ম্যাচে ৩২ উইকেট একাই নিয়েছিলেন তিনি। তাই আইসিসির র‍্যাঙ্কিংয়ের তালিকায় বোলারদের মধ্যে শীর্ষস্থান দখল করে রয়েছেন ভারতের স্পিডস্টার। ভারতের বোলিংয়ের অন্যতম স্তম্ভ এখনও পর্যন্ত ৯০৭ পয়েন্ট পেয়েছেন। আর এবার   তিন ফর্ম্যাটেই বল হাতে দাপট দেখানোয় আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন তিনি। বিরাট কোহলির পর প্রথম ভারতীয় হিসেবে এই খেতাব জিতলেন বুমরা।  

হাইকোর্টের নির্দেশে সই জাল কাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

গানের মধ্যেই পোশাক খুলে গেল জ্যাকলিনের, ‘জুগনি’ মিউজিক ভিডিও নিয়ে বিতর্কের ঝড়

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ

চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার ১৫ বছরের নাবালিকা, গ্রেফতার ল্যাব অপারেটর

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই