এমবাপের জোড়া গোলে জয়ী রিয়াল মাদ্রিদ, পৌঁছালেন রোনাল্ডোর রেকর্ডের কাছাকাছি

Share:

নিজস্ব প্রতিনিধি: এমবাপের জোড়া গোলে আবারও জয়ী হল রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে, কিলিয়ান এমবাপে ২০২৫ সালে রিয়াল মাদ্রিদের হয়ে ৫৮টি গোল করেছেন, যা ক্লাবের হয়ে একটি ক্যালেন্ডার বছরে সর্বাধিক গোল করা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেকর্ড স্ট্রাইকের কাছাকাছি। স্পেনের তৃতীয় বিভাগের দল তালাভেরার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩-২ ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপের জোড়া গোল করেন।

রিয়ালকে জেতাতে দুবার গোল করার পর, এক ক্যালেন্ডার বছরে রিয়াল মাদ্রিদের খেলোয়ার রোনাল্ডোর সর্বাধিক গোলের রেকর্ডের সমান হতে আর মাত্র এক গোল করতে হবে এমবাপেকে। ২৬ বছর বয়সী এই ফরাসি খেলোয়াড় ২০২৫ সালে তাঁর ৫৭তম এবং ৫৮তম গোল করেন। অন্যদিকে ডিফেন্ডার ম্যানুয়েল ফারান্দোর আত্মঘাতী গোলের মাধ্যমে রিয়ালের জয় নিশ্চিত হয় । বুধবার তৃতীয় স্তরের তালাভেরাকে ৩-২ গোলে হারিয়ে স্প্যানিশ কাপের শেষ ১৬-এর টিকিট নিশ্চিত করে। প্রাক্তন প্যারিস সেন্ট-জার্মেই এবং এএস মোনাকো ফরোয়ার্ডের জোড়া গোল এমবাপেকে ২০১৩ সাল থেকে রোনাল্ডোর ৫৯ গোলের কাছাকাছি নিয়ে গিয়েছে।

আরও পড়ুন: যুবভারতী থেকে শিক্ষা নিয়ে ইডেন গার্ডেন্সের বিশ্বকাপের প্রস্তুতি নিতে শুরু করেছে কলকাতা পুলিশ

খেলা শুরুর আগে রিয়াল কোচ জাবি আলোনসো একাদশে বেশ কিছু পরিবর্তন আনেন। ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো গোয়েস, জুড বেলিংহ্যাম এবং অঁরেলিয়ে চুয়ামেনির মতো তারকারা শুরুর একাদশে ছিলেন না। আন্দ্রে লুনিন গোলরক্ষক থিবো কোর্তোয়ার অনুপস্থিতিতে পোস্ট সামলানোর দায়িত্ব পান। ম্যাচে রিয়াল মাদ্রিদ অধিকাংশ সময়ে বল নিজেরদের দখলে রাখলেও সুযোগ পেলেই পাল্টা আক্রমণ চালিয়েছে তালাভেরা । ফরাসি তারকা কিলিয়ান এমবাপে ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে ৪১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ডেডলক ভাঙেন। দ্বিতীয়ার্ধের শেষ দিকে তালাভেরা ম্যাচে ফিরতে আপ্রাণ চেষ্টা করে। ৮০ মিনিটে নাহুয়েল আরোয়ো মাজোরার ব্যবধান কমিয়ে স্কোর ২-১ এ নামিয়ে আনে। সেই গোলের ঠিক ৮ মিনিট পর মিনিট পর অর্থাৎ ৮৮ মিনিটে ডি বক্সের বাইরে থেকে এক জোরালো শটে দ্বিতীয় গোলটি করেন এমবাপে। এতেই রিয়াল ৩-১ এ এগিয়ে যায়।

‘রাবণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার