লাদাখে হল হাফ ম্যারাথন, নাম গিনেসে

আয়োজন করা হয় প্রায় ১৪ হাজার ফুট উচ্চতায়

Share:

নিজস্ব প্রতিনিধি, লাদাখ: সুষ্ঠভাবে সম্পন্ন লাদাখে হাফ ম্যারাথন। হাফ ম্যারাথন আয়োজন করা হয় প্রায় ১৪ হাজার ফুট উচ্চতায়, পাংগংয়ে। তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রি সেন্টিগ্রেড। হাফ ম্যারাথন আয়োজন করে যৌথভাবে অ্যাডভ্যাঞ্চার স্পোর্টস ফাউন্ডেশন অব লাদাখ, লাদাক অটনোমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিল, লেহ পর্যটন দফতর এবং লেহ জেলা প্রশাসন। হাফ ম্যারাথনের নাম  লাস্ট রান।

ম্যারাথনের উদ্বোধন করেন লাদাখ পার্বত্য পরিষদের চিফ এগজিকিউটিভ তাশিহ গ্যালসন। হাফ ম্যারাথনের অংশগ্রহণকারীদের চারদিন রাখা হয়েছিল লেহতে, দুইদিন প্যাঙ্গনে। মূলত পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতেই এই ব্যবস্থা।

অংশ নিয়েছিলেন ৭৫জন। ২১ কিলোমিটার দূরত্বের এই হাফ ম্যারাথনে ছিল একাধিক চিকিৎসা শিবির। লেহ জেলা উন্নয়ন দফতরের কমিশনার শ্রীকান্ত বালাসাহেব সুসে জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৪ হাজার ফুট উচ্চতায় হাফ ম্যারাথনের আয়োজন বিশ্বে এই প্রথম।চার কিলোমিটার দীর্ঘ এই হাফ ম্যারাথনে ভারতীয়দের পাশাপাশি বিদেশ থেকেও বেশ কয়েকজন অ্যাথলিট অংশ নেয়। চার কিলোমিটার জুড়ে ছিল একাধিক মেডিক্যাল ক্যাম্প। ছিল কেন্দ্র শাসিত অঞ্চলের বিপর্যয় মোকাবিলা বাহিনী, লাদাখ মাউন্টেন গাইড। ছিলেন প্রশাসনের পদস্থ আধিকারিক এবং গিনেসের উচ্চপদস্থ আধিকারিক। হাফ ম্যারাথনের অংশগ্রহণকারীদের জন্য তৈরি করা হয়েছিল বিশেষ পোশাক। ছিল মহিলা ও পুরুষদের দুটি বিভাগ। দুটি বিভাগেই ছিল প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার। অংশগ্রহণকারীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আগামী বছরেও হাফ ম্যারাথন আয়োজন করা হতে পারে। 

আরও পড়ুন শাড়ি পড়ে ম্যারাথনে দৌড়ে নেট দুনিয়ায় ভাইরাল অশীতিপর বৃদ্ধা

হরিদ্বারে ইমরান হাশমির শুটিং সেটে ঢুকে চরম হট্টগোল স্থানীয়দের, কারণ কী?

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?

রাতের খাবারে সুস্বাদু কিছু বানাতে চান? রেঁধে ফেলুন ‘ইফা চিকেন’

TRP-তে রাজ করছে ‘জোয়ার ভাঁটা’, আবারও ‘প্রতিজ্ঞা’র কাছে মুখ পুড়ল ‘পরশুরাম’-এর

কাটমানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার রিষড়ার তৃণমূল কাউন্সিলর শীতল ঘটক

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

চায়ের সঙ্গে জমে যাবে আড্ডা, ঘরেই বানান স্প্রিং ওনিয়ন ভেজিটেবল কাটলেট

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি

শহরে আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা