অষ্টমবার ব্যালন ডি’অর জিতলেন লিওনেল মেসি

Share:

নিজস্ব প্রতিনিধি:  নরওয়ের তারকা আর্লিং হল্যান্ডকে পিছনে ফেলে দিয়ে অষ্টমবার ব্যালন ডি’অর জিতে নিলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। ২০২১ সালের পরে ফের তাঁর ট্রফির ঝুলিতে উঠল বিশ্ব ফুটবলের সেরা সম্মান। সোমবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে এক জমকালো অনুষ্ঠানে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকার হাতে তুলে দেওয়া হয় ‘ফ্রান্স ফুটবল’ এর বর্ষসেরা পুরস্কার।’

চলতি বছরের ব্যালন ডি’অর পুরস্কারের দৌড়ে ছিলেন বিশ্ব ফুটবলের তিন মহাতারকা লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড। গত মরসুমে ইউরোপের অন্যতম সফল ফুটবলার ছিলেন নরওয়ের স্ট্রাইকার হল্যান্ড। গত মরসুমে ইংলিশ প্রিমিয়ার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের ট্রেবল জয়ে তাঁর অবদান অনস্বীকার্য। একাই ছারখার করে দিয়েছেন প্রতিপক্ষকে। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ-সহ বিভিন্ন প্রতিযোগিতায় ৫৩টি গোল করেছেন।

কিন্তু সেই স্বপ্নময় পারফরম্যান্স ম্লান হয়ে গেল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির জাদুর কাছে। ৩৬ বছরের খরা কাটিয়ে কাতার বিশ্বকাপে দেশকে চ্যাম্পিয়ন করেছিলেন ছিলেন। বিশ্বকাপে ৭টি গোল করেছিলেন। বিশ্বকাপে সেরা ফুটবলার হিসেবে জিতেছিলেন  গোল্ডেন বল। ক্লাব ফুটবলেও তাঁর পারফরম্যান্স ছিল নজরকাড়া। ইন্টার মায়ামিকে একের পর এক ম্যাচ জিতিয়ে চলেছিলেন। ফিফার বর্ষসেরার পুরস্কারও নিজের ঝুলিতে ভরেছিলেন। গোল করাই শুধুই নয়, দলকে নেতৃত্ব দেওয়ার গুণও ফুটবলের রাজপুত্রকে অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জিততে সাহায্য করেছে। ২০০৯ সালে প্রথম ব্যালন ডি’অর জিতেছিলেন মেসি। তার পরে ২০১২ পর্যন্ত চার বার ঝুলিতে পোরেন ওই পুরস্কার। ২০১৫,২০১৯ এবং ২০২১ সালে ব্যালন ডি’অর জিতে সবাইকে টেক্কা দিয়ে যান।

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত