মারাদোনার দেহ কবর থেকে তোলা হচ্ছে, হঠাৎ কী হল?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ   সংসারের মায়া ত্যাগ করে 2020 সালে নভেম্বর মাসে  চলে যান বিশ্বের অন্যতম কিংবদন্তি ফুটবলার ডিয়েগো মারাদোনা। আর্জেন্টিনার ফুটবল তারকা চলে যাওয়ার পর ক্রীড়া জগতে নেমে আসে শোকের ছায়া। বিশ্বের তাবড় তাবড় ফুটবলাররা যাকে অনুপ্রেরণা মনে করে এসেছে এবার তার নামেই আর্জেন্টিনায় সমাধিসস্তম্ভ তৈরির নির্দেশ দিলো সেদেশের আদালত।

ম্যারাডোনার সমাধিস্তম্ভ তৈরির সিদ্ধান্তে আর্জেন্টিনার আদালত
60 বছর বয়সে মস্তিষ্কে অস্ত্রপাচারের পর জীবনাবসান ঘটে মারাদোনার। দীর্ঘদিন ধরে কোকেন সহ নানান মাদকদ্রব্যে আসক্ত ছিলেন এই তারকা ফুটবলার। অপারেশনের দু সপ্তাহের মাথায় তাঁর মৃত্যু হলে মারাদোনার জন্য এম10 মেমোরিয়াল নামক একটি স্মৃতিস্তম্ভ তৈরি করার আবেদন জানান মেয়েরা। বাবার দেহাবশেষ কবরস্থান থেকে সরিয়ে সেখানে স্থানান্তরের অনুরোধও জানানো হয় আদালতে। এবার সেই আবেদনই সিলমোহর দিলো আর্জেন্টিনার হাইকোর্ট।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আর্জেন্টিনিও তারকা ফুটবলারের মৃত্যুর পিছনে চিকিৎসা সংক্রান্ত গাফিলতি আছে কিনা তা ক্ষতিয়ে দেখার পাশাপাশি তার দেহাবশেষ স্থানান্তরের নির্দেশ দিয়েছে আদালত। বর্তমানে আর্জেন্টিনার রাজধানী বুয়েনেস এইটসের কেন্দ্রস্থলে সমাধিত আছে বিশ্বের এই তারকা খেলোয়াড়ের দেহ। এবার তা মাদেরোয় সমাধিস্তম্ভ হিসেবে স্থানান্তরিত হওয়ার আদেশ পেল।

প্রসঙ্গত, বছর দুয়েক আগে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে সমাধিস্থলের একটি ছবি। যেখানে অবহেলিত অবস্থায় পড়ে থাকা দেহবশেষকে ম্যারাডোনার দেহাংশ হিসেবে দাবি করা হয়। প্রকাশ্যে আসা ছবিটিতে দেখা গিয়েছে সেই সমাধিতে কোনও ফলকের চিহ্ন নেই। তবে রয়েছে একটি অস্পষ্ট আর্জেন্টিনিও পতাকা।

যদিও পরবর্তীকালে পরীক্ষা করে দেখা যায়, সেটি মারাদোনার সমাধি নয় বরং অন্য কোনও ব্যক্তির। এরপরই কিংবদন্তি ফুটবলারের কন্যাদের তরফে বাবার সমাধি স্থানান্তরের অনুরোধ আসে। পাশাপাশি নতুন সমাধিস্তম্ভ তৈরির কথাও জানানো হয়। গতকাল আদালতে সেই অনুরোধ গ্রাহ্য হওয়ায় খুশি মারাদোনার কন্যারা।

নাবালিকা ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, শিক্ষককে ঘরে আটকে বিক্ষোভ

নিষেধাজ্ঞা উড়িয়ে দিঘার উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল নাবালিকা

দিশা সালিয়ান মৃত্যু মামলা: প্রাণনাশের হুমকি পাচ্ছেন সুরজ পাঞ্চোলি

পুরনো খেলোয়াড় অমিতাভের উপরই ভরসা রাখলেন নীতিন নবীন

ডিএসপির বাড়িতে আচমকা হানা এসিবির, উদ্ধার নোটের ‘পাহাড়’! কত টাকা পাওয়া গেল

মানা হল শ্রমিকদের দাবি, হুগলির ব্রেথওয়েট কারখানায় উড়ল গেরুয়া আবির

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

বিশেষ ক্লাসের নামে ডেকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির