মেসির দুরন্ত গোলে জয়ে ফিরল মায়ামি

Share:

নিজস্ব প্রতিনিধি : চোটের কারণে টানা পাঁচ খেলতে পারেননি। তবে কানসাস সিটির বিপক্ষে ম্যাচে ছন্দে ফিরলেন লিওনেল মেসি। দুর্ধর্ষ পায়ের জাদুতে ইন্টার মায়ামিকে জেতালেন ৩-২ গোলে।

এদিন শুরু থেকে যথেষ্ট উজ্জীবিত দেখা গিয়েছে মেসিকে। ম্যাচ শুরুর ৬ মিনিটের মাথায় এরিক টমির গোলে এগিয়ে যায় কানসাস সিটি। তবে সমতায় ফিরতে বেশি সময় লাগেনি মায়ামির। ১৮ মিনিটের মাথায় মেসির সহয়তায় দিয়াগো গোমেসের গোলে সমতায় ফেরে ফ্লোরিডার এই ক্লাবটি। এরপর ৪০ মিনিটের ফ্রি কিক থেকে গোল প্রায় করেই ফেলেছিলেন মেসি। কিন্তু একটুর জন্য তা মিস করে যায়।

প্রথমার্ধে ১-১ গোলে ড্র থাকার পর দ্বিতীয়ার্ধে মায়ামিকে ফের এগিয়ে দেন মেসি। বক্সের বাইরে থেকে দুর্দান্ত একটি শট করে মায়ামিকে এগিয়ে দেন বিশ্বকাপজয়ী এই তারকা। মায়ামির এই এগিয়ে থাকা অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৫৮ মিনিটের মাথায় কানসাসকে আরও একটি গোল করে এগিয়ে দেন টমি। তবে এখানেই মায়ামিকে থামানো যায়নি। ম্যাচের ৭১ মিনিটের মাথায় ইন্টার মায়ামিকে ফের এগিয়ে দেন সুয়ারেজ। এই গোলের পর অবশ্য আর পাল্টা গোল দিতে পারেনি কানসাস। ঘরের মাঠেই মায়ামির বিরুদ্ধে হার মানতে হয় তাঁদের। উল্লেখ্য, কানসাস সিটির বিপক্ষে এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় শীর্ষ স্থানে উঠে এল মায়ামি। আগামী ২১ এপ্রিল পরের ম্যাচে ন্যাশভিলের বিপক্ষে খেলবে ফ্লোরিডার এই ক্লাবটি।

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

সিগারেটের টাকা না দেওয়ায় চরম বচসা, বৃদ্ধকে পিটিয়ে খুন যুবকের, চাঞ্চল্য টিটাগড়ে

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ