চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফুটবলারদের ভোটে বছরের সেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় মেসি ও রোনাল্ডো

নিজস্ব প্রতিনিধি : প্রতিভা থাকলে বয়সকেও হার মানায়, এইকথা প্রমাণ করে চলেছেন মেসি ও রোনাল্ডো। এই বয়সেও ভেলকি দেখাচ্ছেন প্রজন্মের সেরা দুই তারকা। সোমবার(২ ডিসেম্বর) ‘দ্য বেস্ট’ তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা-ফিফা। খেলোয়াড়দের ভোটে চূড়ান্ত ফিফার দ্য বেস্ট’র জন্য ফিফপ্রো সেরা একাদশের চূড়ান্ত মনোনয়ন তালিকায় জায়গা পেয়েছেন মেসি ও রোনাল্ডো।

তবে অনেকেই হয়তো আন্দাজ করতে পেরেছিল। ব্যক্তিগত পারফরম্যান্সে দুর্দান্ত ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে টানা দ্বিতীয় শিরোপা জিতিয়েছেন মেসি। বর্ষসেরা তালিকায় ফিফা দ্য বেস্টের নয়বারেই মনোনয়ন পেলেন মেসি। তবে এই পুরস্কার চারবার জিতে নিয়েছেন আর্জেন্টাইনি এই অধিনায়ক।

অন্যদিকে এই পুরস্কারের জন্য ফিফার সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ১১ ফুটবলার। তবে এবার জায়গা হয়নি রোনাল্ডোর। বর্ষসেরা খেলোয়াড়ের মনোনয়ন না পেলেও পাননি। তবে ৩৯ বছর বয়সেও নিজের ফর্ম ধরে রেখেছেন। সৌদি প্রো লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ে প্রমাণ করেছেন যে বয়স শুধুই একটি সংখ্যা।

এই তালিকায় আরও আছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে, ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রি, এবং বার্সেলোনার তরুণ প্রতিভা লামিন ইয়ামাল। কিন্তু তালিকায় নেই লিভারপুলের মিশরীয় তারকা মোহামেদ সালাহ। ফিফপ্রো সেরা একাদশের চূড়ান্ত ঘোষণা ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে। কে হবেন সেরা একাদশে জায়গা পাওয়া খেলোয়াড়রা? সেটাই দেখার অপেক্ষা। 

Published by:

Share Link:

More Releted News:

স্প্যানিশ ফুটবল ক্লাব কর্নেয়ার মালিক হলেন মেসি

দক্ষিণ আফ্রিকান নেটপ্রভাবীর ছবিতে লাইক বিরাটের, কে এই সুন্দরী?

কেন উইকেট পাচ্ছেন না বুমরাহ? বড় স্বীকারোক্তি মুম্বইয়ের

মুম্বইকে দুরমুশ করে আইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে শ্রেয়সরা

ফিনিক্স পাখির মত উত্থান, ১০ জনের দলকে নিয়ে রুদ্ধশ্বাস ড্র ইস্টবেঙ্গলের

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ