নিষ্প্রভ মেসি, মন্তেরির বিরুদ্ধে হেরে বিধ্বস্ত মায়ামি

Share:

নিজস্ব প্রতিনিধি : চোট কাটিয়ে মাঠে ফিরেও ছন্দে ফিরতে পারল না লিওনেল মেসি। মেসির উপস্থিতিতেই মেক্সিকান ক্লাব মন্তেরির বিরুদ্ধে হেরে গেল ইন্টার মায়ামি। শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালের দুই লেগ মিলিয়ে ৫-২ গোলে হেরে কনক্যাকাফ চ্যাম্পিয়ানস কাপ থেকে বিদায় নিল ফ্লোরিডার এই ক্লাবটি।

এদিন বল পায়ে মেসি সুযোগ তৈরির চেষ্টা করলেও তেমন সফল হতে পারেনি। ম্যাচ শুরুর ২৫ মিনিটের মাথায় মেসির শট চলে যায় বারের ওপর দিয়ে। এরপর ৩১ মিনিটের মাথায় গোলরক্ষক ডেরেক ক্যালেন্ডারের হাস্যকর একটি ভুলে পিছিয়ে পড়ে মায়ামি। গোল পোস্টের কাছাকাছি থেকে সহ খেলোয়াড়কে পাস দিতে গিয়ে বল চলে যায় মন্তেরির স্ট্রাইকার ব্র্যান্ডন ভাসকেজের পায়ে। সুযোগ হাতছাড়া করেননি তিনি। এক গোলে এগিয়ে যায় মায়ামি। এরপর ৩৫ মিনিটের মাথায় ফ্রিকিকে গোল করার সুযোগ পেলেও ব্যর্থ হন মেসি। কিছুক্ষণের মধ্যে মেসির পাস থেকে সুয়ারেজ গোল করলেও অবসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।

দ্বিতীয়ার্ধে শুরু থেকেই গোল করতে উঠে পড়ে লাগে মায়ামি। সকলে মেসির দিকে তাকিয়ে থাকলেও সুযোগের সদব্যবহার করতে পারেননি তিনি। এরপর ৫৭ মিনিটের মাথায় মন্তেরির গেরমান বেরতেরমে গোল করার সুযোগ পান ও সুযোগের সদব্যবহারও করেন। বক্সের বাইরে থেকে করা গেরমানের শট থামাতে পারেননি মন্তেরির গোলরক্ষক। এখানেই শেষ নয়, মায়ামির আরেকটি ভুলের সুযোগ নিয়ে তৃতীয় গোলটিও করে ফেলে মন্তেরি। তিন গোলে পিছিয়ে পড়ে ছন্নছাড়া হয়ে পড়ে মায়ামি। ম্যাচ শেষের ৮৫ মিনিটের মাথায় মায়ামি এক গোল শোধ করলেও জয়ের স্বপ্ন শেষ হয়ে যায়। কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগে ৩-১ গোলে মায়ামিকে হারিয়ে দিল মন্তেরি। 

শ্রীরামপুরে সঙ্গী যুবতীর পেটে কাঁচি ঢুকিয়ে দিল যুবক , গ্রেফতার অভিযুক্ত

বাবা-মার চোখের আড়াল হতেই বিপত্তি! বাড়ির পাশের জলাশয়ে ডুবে মৃত্যু দেড় বছরের শিশুর

পোলার্ডের নতুন ইনিংস শুরু, মালিঙ্গা-সহ তিন কোচকে সরিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির

দরজা খুলতেই ভয়াবহ দৃশ্য! একই ফ্ল্যাটে তিন ভাই-বোনকে যেভাবে দেখল পুলিশ…

‘বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দুদের নাগরিকত্ব দেব’, রায়গঞ্জে ঘোষণা শুভেন্দুর

ঠান্ডা পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে বন্ধুকে খুনের অভিযোগ, গোবরডাঙায় গ্রেফতার যুবক

ইউক্রেনের রেল স্টেশনের প্ল্যাটফর্মে আছড়ে পড়ল রুশ ড্রোন, নিহত কমপক্ষে ১৩

হাইকোর্টে বড় স্বস্তি রাজ্য সরকারের, কলকাতার পুরভোট নিয়ে অন্তর্বর্তী আদেশের আর্জি খারিজ

৬ জনকে খুনের দায়ে হাসিনার ঘনিষ্ঠকে মৃত্যুদণ্ড, গা ঢাকা দিয়ে রয়েছেন নিউটাউনে!

শেখ হাসিনার দেশত্যাগের দৃশ্য ক্যামেরাবন্দি করা বায়ুসেনা আধিকারিকের লাশ মিলল নদের জলে

স্বামী নয় অভিষেক শর্মার মঙ্গল কামনায় করবা চৌথ পালন করলেন তরুণী, ভাইরাল ভিডিও

মাটির নীচে টাকার পাহাড়! বাড়ির মধ্যে থেকে উদ্ধার কোটি কোটি টাকা

একসঙ্গে ১০টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া, শুরু হবে নতুন কোনও যুদ্ধ?