দাম বেশি! ডার্বি ম্যাচ বয়কটের সিদ্ধান্ত মোহনবাগানের

Share:

নিজস্ব প্রতিনিধি: মাঠে বল গড়ানোর আগেই ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বিযুদ্ধ অন্য মাত্রা নিল। আগামী রবিবারের ম্যাচে সমর্থকদের বেশি দামে টিকিট কিনতে হচ্ছে অভিযোগ তুলে ডার্বির টিকিট বিক্রি বয়কটের সিদ্ধান্ত নিল সবুজ মেরুন শিবির। আর চির প্রতিদ্বন্দ্বী দলের এমন সিদ্ধান্ত জানার পরে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে লাল হলুদ শিবিরও। ডার্বির আয়োজক ইমামি ইস্টবেঙ্গলের তরফে বলা হয়েছে, ‘আগের ডার্বি ম্যাচের আয়োজক ছিল মোহনবাগান। ওই ম্যাচে সবুজ মেরুন সমর্থকদের তুলনায় দ্বিগুন দামে টিকিট কিনতে হয়েছে ইস্টবেঙ্গল সমর্থকদের।’

আগামী রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল-মোহনবাগানের ডার্বি ম্যাচ নিয়ে গত কয়েকদিন ধরেই টানাপোড়েন চলছে। তৃণমূলের ব্রিগেডের সভার দিন আদৌ যুবভারতীতে ডার্বি আয়োজন করা যাবে কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। সেই সংশয় অবশ্য কেটেছে। ওই দিন রাত সোয়া আটটা থেকে শুরু হবে ম্যাচ। কিন্তু ম্যাচ নিয়ে সংশয়ের অবসান হলেও নতুন বিপত্তি দেখা দিয়েছে টিকিটের দাম নিয়ে। মোহনবাগানের অভিযোগ, আয়োজক ইস্টবেঙ্গল নিজের সমর্থকদের চেয়ে মোহনবাগানের সমর্থকদের জন্য টিকিটের দাম দ্বিগুণ রেখেছে। যাতে মোহনবাগান সমর্থকরা বেশি সংখ্যায় মাঠে উপস্থিত না থাকতে পারে, তার জন্য ইচ্ছাকৃতভাবেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার মোহনবাগানের তরফে এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ‘ফুটবলকে কালিমালিপ্ত করেছে ইস্টবেঙ্গল। পৃথিবীর ইতিহাসে কোথাও এমন ঘটনা ঘটেনি যে কোনও ম্যাচে আয়োজক দলের সমর্থকদের প্রায় দ্বিগুণ টাকা দিয়ে অ্যাওয়ে দলের সমর্থকদের টিকিট কিনতে হচ্ছে। কলকাতা ডার্বির ইতিহাসে এটা লজ্জাজনক ঘটনা। ইস্টবেঙ্গলের এই কাজ মোহনবাগানের সমর্থকদের মনোভাবে আঘাত দিয়েছে। সমর্থকেরাই আমাদের দলের ভিত। এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গল ক্লাবের অক্রীড়াসুলভ মানসিকতাকে আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি মোহনবাগান ক্লাব এই ডার্বির টিকিট কিনবেও না, বিক্রিও করবে না। আমরা এই ডার্বি দেখতে যাওয়া বয়কট করলাম।’

ওয়াইডের ইশারা করতেই মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন শ্রেয়স, তার পর…

নাবালিকা সাইক্লিস্টকে ধর্ষণের অভিযোগে কাজাখস্তানি কোচের বিরুদ্ধে এফআইআর দায়ের

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

লিফটের মধ্যেই প্রস্রাব, গাজিয়াবাদের আবাসনে যুবকের কীর্তি বন্দি সিসি ক্যামেরায়

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় নেই, বয়স হয়েছিল ৭৫

বাড়ির ভিতরেই তৃণমূল নেতার স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ! আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

 ‘ভাত চুরির’ অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় আটক ব্যাঙ্ক কর্মী

সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

শেষকৃত্যের জন্য ১৫ হাজার টাকা রেখে একই বাড়িতে আত্মঘাতী দুই বোন, চিঠিতে লিখলেন…

ঐতিহাসিক ম্যাচে ‘দুর্বল’ জাপানকে হারাতে কালঘাম ছুটল শ্রেয়সদের

বহাল থাকছে গ্রেফতারি পরোয়ানা, কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন পাথরসম্রাট টুলু মণ্ডল