বাবা হলেন মোহনবাগানের তারকা ফুটবলার, পুত্র নাকি কন্যা কে এল ঘর আলো করে?

Share:

নিজস্ব প্রতিনিধি:  মোহনবাগানের তারকা ফুটবলার মনবীর সিং দিলেন বড় সুখবর। পরিবারে এল নতুন সদস্য। বাবা হলেন মনবীর সিং।  সোশাল মিডিয়ায় পুত্রসন্তানের আগমনের খবর নিজেই শেয়ার করেছেন। নামও জানিয়েছেন সন্তানের ।

মনবীর গত সোমবার বাবা হয়েছেন তাঁরা সন্তানের নাম রেখেছেন জয়বীর। এই খবর শেয়ার করার পরেই সোশাল মিডিয়ায় মনবীর, তাঁর স্ত্রী অসমিন শুভেচ্ছা-ভালোবাসায় ভাসছেন। একরত্তিকে সকলে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন। ইনস্টাগ্রামে সুখবর শেয়ার করে একটি ছবি পোস্ট করেছেন মানবীর।  সদ্যোজাত পুত্রের হাত ধরে রয়েছেন মনবীর ও অসমিন।  ক্যাপশনে  লিখেছেন, ‘আমাদের পুত্রসন্তান ভূমিষ্ঠ হয়েছে। আমাদের হৃদয় এখন কল্পনাতীত ভাবে পূর্ণ। তোমাকে স্বাগত জানাই জয়বীর সিং।’  এই সুখবর সেওয়ার পরেই  সতীর্থ টম অলড্রেড, সুহেল আহমেদ ভাট সহ সতীর্থ ও অনুগামীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।

২০২৪ সালের ডিসেম্বর মাসে অসমিনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন মোহনবাগানের তারকা ফুটবলার  মনবীরের। দীর্ঘদিনের বান্ধবী সঙ্গে শুরু করেন নতুন জীবন। বিয়ের আগে মনবীর-অসমিনের প্রায় আট বছরের সম্পর্ক ছিল। ফুটবলারের স্ত্রী অসমিন পেশায় একজন মডেল। মাঠে গিয়ে স্বামীর খেলা দেখেছেন একাধিকবার। এবার মডেল ও ফুটবলারের নতুন জীবন শুরু হল। গত আগস্ট মাসেই পরিবারে নতুন সদস্য আসার খবর দিয়েছিলেন মানবীর। শেয়ার করেছিলেন একাধিক ছবি। এবার তাঁদের ঘর আলো করে এল সন্তান।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?