দ্রাবিড়-কালিসের পর এবার পন্টিংয়ের কুর্সি দখল করলেন রুট

Share:

নিজস্ব প্রতিনিধি, ম্যাঞ্চেস্টার: ওল্ড ট্র্যাফোর্ডে একের পর এক মাইলফলক গড়ছেন ইংলিশ ব্যাটার জো রুট। শুক্রবার (২৫ জুলাই) চতুর্থ টেস্টের তৃতীয় দিনে ভারতীয় বোলারদের কার্যত ক্লাবস্তরে নামিয়ে নিজের ৩৮তম শতরান পূর্ণ করার খানিকবাদেই টেস্ট ক্রিকেটে সর্বাধিক রানকারী ব্যাটার হিসাবে রিকি পন্টিংকে সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলেন। যে দুরন্ত ছন্দে রয়েছেন ৩৪ বছর বয়সী ইংলিশ ব্যাটার তাতে টেস্টে সর্বাধিক রানকারীর সিংহাসন মাস্টার ব্লাস্টার শচিন তেন্ডুলকর কতদিন ধরে রাখতে পারবেন, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

ওল্ড ট্র্যাফোর্ড টেস্ট শুরুর আগে টেস্ট ক্রিকেটে সর্বাধিক রানকারীর তালিকায় শীর্ষে ছিলেন শচিন তেন্ডুলকর। তাঁর মোট রান ১৫,৯২১। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিকি পন্টিংয়ের ঝুলিতে ছিল ১৩ হাজার ৩৭৮ রান। আর ১৩,২৮৯ রান নিয়ে তৃতীয় স্থানে ছিলেন প্রোটিয়ান জাক কালিস। ১৩ হাজার ২৮৮ রান নিয়ে চতুর্থ স্থানে ছিলেন ভারতের কিংবদন্তি খেলোয়াড় রাহুল দ্রাবিড়। পঞ্চম স্থানে ছিলেন জো রুট। তাঁর রান ছিল ১৩ হাজার ২৫৯।

এদিন মধ্যাহ্নভোজের বিরতির আগে অনায়াসেই রাহুল ও জাক কালিসকে টপকে যান রুট। যশপ্রীত বুমরাহের বলে সিঙ্গেল নিয়েই রাহুল দ্রাবিড়কে টপকে চার নম্বরে উঠে আসেন। খানিকবাদে মোহাম্মদ সিরাজের বলে সিঙ্গেল নিয়ে টপকে যান দক্ষিণ আফ্রিকার জাক কালিসকে। দুই কিংবদন্তি খেলোয়াড়কে টপকে তিন নম্বরে উঠে আসেন। অংশুল কম্বোজের বলে বাউন্ডারি হাঁকিয়ে টেস্টে ৩৮তম শতরান তুলে নেন ৩৪ বছর বয়সী রুট। শতরান করতে তিনি নিয়েছিলেন ১৭৮ বল। চার হাঁকিয়েছেন ১২টি। শতরান করার খানিক বাদেই টেস্ট ক্রিকেটে সর্বাধিক রানকারীর তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংকে ডিঙিয়ে যান।

‘রাগ দেখিয়ে কোনও লাভ নেই’, পড়ুয়াদের পেটানোয় দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ তকমা নাসিরুদ্দিনের

NEET মানে Newspaper, বিজেপি সাংসদ রবি কিশনের জ্ঞানের বহরে স্তম্ভিত নেটা নাগরিকরা

সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা, আহত মন্ত্রী ক্ষুদিরাম টুডুর স্ত্রী

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

ফুটপাতজুড়ে দোকান, পার্কস্ট্রিটে হকারদের সতর্ক করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

সিকিমে টানেল বিপর্যয়ে জলপাইগুড়ির যুবকের মৃত্যু, শোকের ছায়া পরিবারে

বিশ্বকাপে খেলোয়াড় পাঠিয়ে ফিফার তহবিল থেকে সবথেকে বেশি টাকা পাচ্ছে ম্যানচেস্টার সিটি

পর্যটক সেজে কলকাতায় মাদক পাচার! ভবানীপুর থেকে গ্রেফতার দুই বিদেশিনী

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

যুগান্তকারী সিদ্ধান্ত! সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে অনুমোদন ট্রাম্পের

অন্ধ পুত্র স্নেহে কখনই থানায় যাননি! সেই ছেলের হাতেই খুন বৃদ্ধা মা

‘জামাকাপড় খুলে পেটাতাম কিন্তু…’, অভিষেকের ‘দিন পাল্টানো’ মন্তব্যের কড়া জবাব দিলীপের

জেনেরিক ওষুধের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, চাপে পড়তে পারে ভারতেও