ঘরের মাঠে বেঙ্গালুরুর বিরুদ্ধে জিততে মরিয়া মুম্বই ইন্ডিয়ান্স

Share:

নিজস্ব প্রতিনিধি : দুদিন আগে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জিতে প্রথম জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। বৃহস্পতিবার ঘরের মাঠে দ্বিতীয় জয় ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামছে হার্দিক পাণ্ডিয়া, রোহিত শর্মারা। তবে যাদের বিরুদ্ধে মুম্বই মাঠে নামছে সেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অবস্থাও তথৈবচ। পয়েন্ট তালিকায় মুম্বইয়েরও পিছনে রয়েছে আরসিবি। এই পরিস্থিতি দ্বিতীয় জয়ের ক্ষেত্রে কিছুটা হলেও আত্মবিশ্বাসী মুম্বই শিবির।

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে যে দল নামানো হয়েছিল, দু-একজন বাদ দিলে সেই একই দল নামাতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। জানা যাচ্ছে, বাড়তি স্পিনার হিসাবে শামস মুলানিকে নামাতে পারে মুম্বই। তবে মুলানি যদি খেলে, তাহলে জসপ্রীত বুমরাকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানো হতে পারে। সেক্ষেত্র বুমরার পরিবর্তে মুম্বইয়ের ব্যাটিংয়ের সময়ে সূর্যকুমার যাদবকে খেলানো হতে পারে।

অন্যদিকে পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে হেরে যথেষ্ট চাপে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বেঙ্গালুরু দলে বিরাট কোহলি ফর্মে থাকলেও আর কোনও ব্যাটসম্যান আগের ম্যাচগুলিতে তেমন নজর কাড়তে পারেননি। বিশেষ করে মিডল ওভারে আরসিবি ব্যাটসম্যানরা স্পিনারদের বিরুদ্ধে ঠিকভাবে খেলতে পারেনি। বিরাট কোহলি ও রজত পাতিদার ছাড়া কোনও ব্যাটসম্যানই মিডল ওভারে খেলতে তেমন সাবলীল নন। বিরাট ও রজত ছাড়া কারোরই স্ট্রাইক রেট ১১০-এর ওপরে পৌঁছোয়নি। জানা যাচ্ছে, মুম্বইয়ের তরফে বেশি করে স্পিনার ব্যবহার করার চিন্তাভাবনা করা হচ্ছে। সেক্ষেত্রে স্পিনার শামস মুলানিকে ব্যবহার করার পাশাপাশি কুমার কার্তিকেয়কে ব্যবহার করার কথা জানা যাচ্ছে।

 

 

‘পড়ুয়ারা সাহসিকতাকে দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের