বিদেশি ছাড়াই সুপার কাপে খেলবে মুম্বই সিটি এফসি

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি সুপার কাপের জন্য এক অভিনব সিদ্ধান্ত গ্রহণ করল মুম্বই সিটি এফসি। টিম কর্তৃপক্ষ এবং তাঁদের কোচ বাকিংহাম সিদ্ধান্ত নিয়েছেন কোনও বিদেশি খেলোয়াড়কে তাঁরা সুপার কাপে খেলাবেন না। আগামী মঙ্গলবার মুম্বই সিটি এফসি সুপার কাপে প্রথম ম্যাচ খেলতে নামবে প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্স।

এই প্রসঙ্গে দলের কোচ বলেন, আমি জানি বিদেশি খেলোয়াড়রা আইএসএল-এর মতো এই টুর্নামেন্টও একটা বড় ফ্যাক্টর এই বিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু এই টুর্নামেন্টে আমি চাই ভারতীয় খেলোয়াড়দের সুযোগ দিয়ে আরও তৈরি করে নিতে।  বর্তমানে আমি মুম্বই সিটি এফসির দায়িত্বে রয়েছি। কাজেই দলের সকল ভারতীয় খেলেয়াড়দের আমি জানি, আমার বিশ্বাস ওঁরা আমার সিদ্ধান্তের মর্যাদা দিতে পারবে।

আরও জানতে পড়ুন: মহিলাদের দাবায় বোরখা পড়ে অংশ নিতে গিয়ে ধৃত যুবকhttps://www.live.eimuhurte.com/sports/others-sports/women-chess-championship/

এই টুর্নামেন্টে মুম্বই দলের গোলরক্ষার দায়িত্ব আছেন পূর্বা, ডিফেন্সে ভিগনেশ, মন্দার রাও দেশাই, রাহুল ভেকে, মেহেতাব সিং, মিডফিল্ডে ভিনীত, রাউলিন, আপুইয়া, ফরোয়ার্ডে ছাংতে, বিপিন, বিক্রম।  

উল্লেখ্য, এই বিদেশি কোচ মুম্বই সিটি এফসির দায়িত্ব নেন ২০২১-২২ সালে। আরও দুই বছর তাঁর সঙ্গে চুক্তি আছে মুম্বইয়ের। এই সময়ই তিনি তাঁর ভারতীয় খেলোয়াড়দের তৈরি করে নিতে চাইছেন। যাতে ভবিষ্যতে কোনও অসুবিধা না হয়। আগামী আইএসএল-এর কথা মাথায় রেখেই তাঁর এই পরিকল্পনা বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

সবশেষে মুম্বই কোচ বলেন ২০২২ সালে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মুম্বই এফসি খোলার সুযোগ পেয়েছে। ভারতের মধ্যে তারাই প্রথম এই টুর্নামেন্টে অংশ নেবে। কাজেই ওই টুর্নামেন্টের কথা মাথায় রেখেই আমার এই সিদ্ধান্ত।

আইপিএলের আগে বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সে, কোচের পদ ছাড়লেন মাহেলা জয়বর্ধনে

পুজোর সন্ধের আড্ডায় ঘরোয়া উপকরণে পাটপাতার বড়া বানিয়ে চমকে দেন অতিথিদের

অভয়ার বিচারের দাবিতে ফের আন্দোলনের ডাক, সন্দীপ ঘোষের জামিনে ক্ষোভে ফুঁসছে চিকিৎসক মহল

কুপওয়ারাতে সেনার সঙ্গে গুলির লড়াই, নিকেশ দুই জঙ্গি

নবরাত্রিতে অজয় দেবগণের বাড়িতে পড়ল হাতুরির ঘা, ভাঙা হল অবৈধ নির্মাণ

দুদিনেই সমস্ত রেকর্ড ভাঙল রজনীকান্তের ‘জেলর ২’, বিশ্বব্যাপী ছবির আয় ৩০০ কোটি ছুঁই ছুঁই

সপ্তমীতে রেঁধে ফেলুন বৈশালীর শাহী এঁচোড় কোপ্তা কারি, জমে যাবে দুপুরের ভোজ

পুজোর চাঁদা ১৫ হাজার! টাকা না পেয়ে গ্যারেজের দুই কর্মীকে মারধরের অভিযোগ

রাজ্যে আরও একবার এসআইআর চাইলেন শমীক ভট্টাচার্য

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮

রাশিয়ার তেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, লাভবান হবে ভারত?

ফুটবলে নতুন প্রযুক্তির ছোঁয়া, হলুদ কার্ডের বদলে রেফারির হাতে দেখা গেল ইলেকট্রনিক কার্ড’

ট্রফির খরা কাটাতে মরিয়া দিল্লি, ফাস্ট বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেলেন তারকা বোলার

জন্মেছে কন্যাসন্তান, ভবিষ্যদ্বাণী ভুল হতেই অশীতিপর পুরহিতকে গুলি করে খুন বাবা-ছেলের