দুদিনেই সমস্ত রেকর্ড ভাঙল রজনীকান্তের ‘জেলর ২’, বিশ্বব্যাপী ছবির আয় ৩০০ কোটি ছুঁই ছুঁই

২০২৩ সালে মুক্তি পেয়েছিল ছবির প্রথম সিক্যুয়েল। সুতরাং 'জেলর ২'-এর জন্যে ৩ বছর অপেক্ষা করতে হল ভক্তদের। গত ১৫ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে এই ছবি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বক্সঅফিসে তুফান! মুক্তির দিন থেকেই ভক্তমনে ঝড় তুলছে রজনীকান্তের ‘জেলর ২’। ২০২৩ সালে মুক্তি পেয়েছিল ছবির প্রথম সিক্যুয়েল। সুতরাং ‘জেলর ২’-এর জন্যে ৩ বছর অপেক্ষা করতে হল ভক্তদের। গত ১৫ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে এই ছবি। যদিও মুক্তির আগেই ছবি বুকিংয়ে প্রায় ২০ কোটি আয় হয়ে গিয়েছিল। আর মুক্তির দিন ৫৯ কোটি টাকা ভারতে আয় করেছিল ছবিটি। আর বিশ্বব্যাপী ১২৫ কোটি টাকা আয় করেছিল। তবে এখন মনে হচ্ছে আগামিকালের মধ্যেই ৩০০ কোটি টাকা আয় করে ফেলবে এই ছবি। ইতিমধ্যেই ছবিটি দুইদিনে ২০০ কোটি টাকা আয় করে ফেলেছে।

স্যাকনিল্কের দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, ভারতে দ্বিতীয় দিনে ১৩,১৫৭টি শো থেকে ৩৭.১০ কোটি টাকা আয় করেছে ‘জেলর ২’। তবে প্রথমদিনের আয় থেকে কিছুটা কমেছে ছবির আয়। সুতরাং ভারতে এখনও পর্যন্ত ছবিটির মোট আয় দাঁড়াল ১১৩.৬৫ কোটি টাকা। বিদেশেও ছবিটির আয় ৯৭ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। সুতরাং দেশ-বিদেশ মিলিয়ে ছবির মোট আয় দাঁড়িয়েছে ২১০.৬৫ কোটি টাকা। যা নিঃসন্দেহে কোনও দক্ষিণ ভারতীয় ছবির জন্যে যথেষ্ট। সুতরাং বোঝাই যাচ্ছে, ৭৩ বছর বয়সে রজনীকান্তের দাপট এখনও ভক্তদের মনে অব্যাহত।

গতকালের শো শেষে তামিল ভাষায় ২৬.৬০ কোটি টাকা আয় করেছে ছবি, তেলেগু ভাষায় ৭.২৫ কোটি টাকা আয় হয়েছে, হিন্দিতে ২.৯০ কোটি টাকা ও কন্নড় ভাষায় ৩৫ লক্ষ টাকা আয় করেছে। ছবিতে টাইগার মুথুভেল পান্ডিয়ানের ফিরে এসেছেন রজনীকান্ত। পাশাপাশি আরও অভিনয় করছেন, রম্যা কৃষ্ণন, যোগী বাবু, এসজে সূর্য, মিঠুন চক্রবর্তী, মোহনলাল, শিবা রাজকুমার এবং জ্যাকি শ্রফ। তবে হৃতিক রোশনকে একটি বিশেষ চরিত্রে দেখা গিয়েছে। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, ‘জেলার ২’ আনুমানিক ২৪০ কোটি থেকে ৩০০ কোটি টাকা বাজেটে নির্মিত হয়েছে, যদিও এই অঙ্কটি এখনও নিশ্চিত নয়।

‘তোমাকে সবসময় মিস করি’, স্মিতা পাতিলের ৭১তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন স্বামী রাজ বব্বর

কক্সবাজারে রিসর্টে আগুন, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৬ পর্যটক

গন্ধরাজ সন্দেশের সুবাসে মাতবে মন, বাড়িতেই বানান সুগন্ধি মিষ্টি

আইপিএলের আগে বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সে, কোচের পদ ছাড়লেন মাহেলা জয়বর্ধনে

পুজোর সন্ধের আড্ডায় ঘরোয়া উপকরণে পাটপাতার বড়া বানিয়ে চমকে দেন অতিথিদের

অভয়ার বিচারের দাবিতে ফের আন্দোলনের ডাক, সন্দীপ ঘোষের জামিনে ক্ষোভে ফুঁসছে চিকিৎসক মহল

কুপওয়ারাতে সেনার সঙ্গে গুলির লড়াই, নিকেশ দুই জঙ্গি

নবরাত্রিতে অজয় দেবগণের বাড়িতে পড়ল হাতুরির ঘা, ভাঙা হল অবৈধ নির্মাণ

রাজ্যে আরও একবার এসআইআর চাইলেন শমীক ভট্টাচার্য

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮

রাশিয়ার তেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, লাভবান হবে ভারত?

ফুটবলে নতুন প্রযুক্তির ছোঁয়া, হলুদ কার্ডের বদলে রেফারির হাতে দেখা গেল ইলেকট্রনিক কার্ড’

ট্রফির খরা কাটাতে মরিয়া দিল্লি, ফাস্ট বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেলেন তারকা বোলার

জন্মেছে কন্যাসন্তান, ভবিষ্যদ্বাণী ভুল হতেই অশীতিপর পুরহিতকে গুলি করে খুন বাবা-ছেলের