চোটের জন্য কমনওয়েলথ গেমস থেকে ছিটকে গেলেন নীরজ

আপাতত বিশ্রামে থাকার পরামর্শ চিকিৎসকের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কমনওয়েলথ গেমস শুরুর আগে বড় ধাক্কা ভারতের। চোটের জন্য আসন্ন কমনওয়েলথ গেমস থেকে নাম প্রত্যাহার করে নিলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। তাদের প্রতিবেদন অনুসারে, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Athletics Championships) জ্যাভলিন ছুঁড়তে গিয়ে চোট পান নীরজ। কমনওয়েলথ গেমসের আগে চোট সাড়িয়ে তোলার জন্য চিকিৎসাও শুরু করেন। সর্বভারতীয় ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, চিকিৎসক নীরজকে জানিয়ে দিয়েছে, হাতে সময় খুব কম। এই সময়ের মধ্যে তাঁকে পুরোপুরি সুস্থ করে তোলা সম্ভব নয়। তাই, ভবিষ্যতের কথা ভেবে আসন্ন কমনওয়েলথ গেমস (Commonwealth Games) থেকে নাম প্রত্যাহার করে নেওয়াই বাঞ্ছনীয়। 

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন (javelin ) ছুঁড়তে গিয়ে পায়ে  ব্যথা অনুভব করছিলেন নীরজ।  পদক জয়ের পর নীরজ (Neeraj Chopra)।সংবাদমাধ্যমের প্রতিনিধির সঙ্গে কথা বলার সময় শারীরিক অস্বস্তির কথা জানাতে গিয়ে বলেন, ‘চতুর্থ থ্রোয়ের পর (4th throw) পায়ের মাংসপেশীতে টান অনুভব করছিলাম। অস্বস্তি হচ্ছিল। বারে বারে একটা কথাই মনে পড়ছিল যে করেই হোক, আমায় লক্ষ্যভেদ করতে হবে। আপ্রাণ চেষ্টা করি। অল্পের জন্য সোনা হাত থেকে বেরিয়ে যায়। অপেক্ষা করছিলাম পরের দিনের জন্য। মনে হয়েছিল, সকাল(morning ) হলেই ব্যথা কমে যাবে। সকালে ব্যথা আরও বেড়ে যায়। ফলে, চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হয়। আপাতত আমায় বিশ্রাম (advised for rest)  নিতে হবে। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে পারছি না জেনে খারাপ লাগছে। এখন দ্রুত সুস্থ হয়ে ওঠাই লক্ষ্য। ‘

ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজীব মেহতাও জানিয়ে দিয়েছেন নীরজের অংশগ্রহণ না করার খবর। 

সোমে ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের, তালিকায় আপনি আছেন?

ইমরান খানকে নিয়ে মুখ খুলবেন না, পাক ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি

মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনের জেরেই শিশুমৃত্যু! হরিণঘাটায় উত্তেজনা, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

২৬৭ জন যাত্রী নিয়ে মাঝসমুদ্রে ডুবল নৌকা, সলিল সমাধি ৬

শৌচাগার থেকে উদ্ধার ২২ বছরের তরুণীর মৃতদেহ! নিখোঁজ স্বামী-সন্তান

সমাবর্তন অনুষ্ঠানে নজর কাড়ল বিড়াল, প্রিয় পোষ্যকে কাঁধে নিয়ে ডিগ্রি নিলেন শিক্ষার্থী

‘থিম পুজোর বিরুদ্ধে নই,’ নিন্দার মুখে পড়ে সাফাই বিশ্ব হিন্দু পরিষদের

জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে কচুয়া লোকনাথ ধাম, নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বর

উপকূলের খুব কাছেই নিম্নচাপ, রবিতে দক্ষিণবঙ্গের এই সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

যানজটের হাত থেকে মুক্তি পেতে ঢাকার ব্যস্ত রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটো ও ই-রিকশা  

‘প্রকৃত শত্রুকে চিনুন’, আমেরিকা-ইজরায়েলকে নিশানা করে মুসলিম রাষ্ট্রপ্রধানদের চিঠি মোজতবার

শৌচালয়ের কমোডের পাদানির নিচে ঘাঁপটি মেরে ৬ ফুট লম্বা গোখরা, তারপর যা ঘটল…

‘থিমের নামে মায়ের মুখ বিকৃতি করা যাবে না’, দুর্গাপুজোর আগে বার্তা অগ্নিমিত্রার

‘সাহেব ছুটি মিললে স্ত্রীর শেষকৃত্যে হাজির থাকতে পারি’, ঊর্ধ্বতন অফিসারের কাছে করুণ আর্তি কনস্টেবলের