চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রবিবাসরীয় প্রথম অ্যাওয়ে ম্যাচে বাগানের মুখোমুখি নর্থ ইস্ট লক্ষ্য তিন পয়েন্ট

নিজস্ব প্রতিনিধি: দারুণ শুরু করেও টিমটা মাঝে হঠাৎ জিততে ভুলে গিয়েছিল। তিনটি ম্যাচ মোহনবাগান সুপার জায়ান্ট জিততে পারেনি সেই সময়ে। তবে আগের ম্যাচেই পাঞ্জাব এফসিকে হারিয়ে জয়ে ফিরেছে সের্খিও লোবেরার টিম। ৮ ম্যাচে পেড্রো বেনালি ব্রিগেডের সংগ্রহ মাত্র ৭ পয়েন্ট। তার উপর চোট পেয়ে ছিটকে গেলেন সেরা অস্ত্র জিতিন এম এস।

এছাড়া মুম্বইকে বশ মানাল এফসি গোয়া। সেক্ষেত্রে নড়বড়ে প্রতিপক্ষকে হারালে তো বটেই, এমনকি ড্র করলেও রবিবার লিগ টেবিলের শীর্ষে পৌঁছে যাবে মোহন বাগান। একইসঙ্গে মুম্বইয়ের সঙ্গে ২ পয়েন্টের পার্থক্য গড়ে ফেলবেন ম্যাকারা। বিশেষজ্ঞদের ধারণা, রবিবার নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ফেভারিট মোহন বাগান। লিস্টনদের ছন্দ বজায় থাকলে পাহাড়ে সবুজ-মেরুন সূর্যোদয় দেখা যেতেই পারে। উল্লেখ্য, ৮ ম্যাচে মোহন বাগানের পয়েন্ট ১৭।

লোবেরার মন্তব্য, ‘ঘরের মাঠে নর্থ ইস্ট বেশ কঠিন প্রতিপক্ষ।’ শনিবার সকালে কলকাতায় শেষ মুহূর্তের প্রস্তুতি সারলেন লোবেরা। স্প্যানিশ কোচ বুঝে যান কোনোমতেই আলবার্তোকে পাওয়া সম্ভব নয়। তবে লোবেরার হাতে বিকল্প প্রচুর। অহেতুক ভাবতে নারাজ তিনি। অন্যদিকে, ফ্লাইট বিভ্রাটের জেরে সন্ধ্যেবেলা গুয়াহাটির হোটেলে পৌঁছায় বাগান টিম। পাঞ্জাবের বিরুদ্ধে অন্তিম লগ্নে তাঁর ফ্রি-কিকেই অক্সিজেন পায় মোহন বাগান।

রবিবারও কি প্রথম থেকেই তাকে পাওয়া যাবে। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা রেখেছেন কোচ লোবের। তবে অনুশীলনে ইঙ্গিত মিলেছে, প্রেসিং ফুটবলেই জোর দেবেন তিনি। আসলে পাঞ্জাব ম্যাচে শুরুতেই চোট পেয়েছিলেন আলবার্তো। রক্ষণ সামলাতে মেহতাব সিংকে নামান লোবেরা। কম্বিনেশন বজায় রাখতে তুলে নিতে হয় মনবীরকেও। কিন্তু শক্তিশালী আপফ্রন্ট তাঁর সম্পদ। লিস্টন, মনবীর, ম্যাকলারেনের ত্রিভুজ যে কোনো রক্ষণে ত্রাস ছড়াতে পারে।

Published by:

Share Link:

More Releted News:

মদ খেয়ে হয়রানি, নীরজ-সুমিতের নালিশের পর জ্যাভলিন কোচ নাভালকে বরখাস্ত করল PCI

হৃদয় ভাঙলো আতলেতিকোর, ট্রাইব্রেকারে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ

২০২৭ ওডিআই বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ বাড়ল অজিত আগরকারের, বড় ঘোষণা BCCI-এর

CSK-এর আচরণে ক্ষুব্ধ অশ্বিন! আয়ুষ মাত্রের চোট নিয়ে মুখ খুললেন প্রাক্তন স্পিনার

স্টাবস- অক্ষরের লড়াই, আরসিবিকে হারিয়ে জিতল দিল্লি

KKR-এর সবচেয়ে বড় দুর্বলতা কী? জানিয়ে দিলেন অধিনায়ক রাহানে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ