টেরিটোরিয়াল আর্মির সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল হলেন সোনার ছেলে নীরজ চোপড়া

Share:

নিজস্ব প্রতিনিধি: নীরজ চোপড়া যাকে ভারতের সোনার ছেলে বলা হয়। তাঁর মুকুটে যুক্ত হল নতুন পালক। অলিম্পিক গেমসে ২ বার ভারতকে উচ্চ আসনে জন্য জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়াকে দেওয়া হল ভারতীয় সেনাবাহিনীতে একটি উচ্চপদস্থ সাম্মানিক পদ। এতদিন তিনি ছিলেন জুনিয়র কমিশনড অফিসারের (JCO) সম্মানসূচক পদে। এখন থেকে তিনি বিবেচিত হবেন লেফটেন্যান্ট কর্নেল হিসেবে।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নীরজ চোপড়াকে অধ্যবসায় এবং জাতীয় গর্বের “প্রতিমূর্তি” হিসেবে বর্ণনা করেছেন। নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে রাজনাথ সিং টেরিটোরিয়াল আর্মিতে কর্মরত তারকা জ্যাভলিন থ্রোয়ারকে লেফটেন্যান্ট কর্নেলের সম্মানসূচক পদমর্যাদার চিহ্ন প্রদান করেন। অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এবং বাহিনীর আরও অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। নীরজ চোপড়া ২০১৬ সালের ২৬ আগস্ট ভারতীয় সেনাবাহিনীতে নায়েব সুবেদার হিসেবে যোগদান করেন এবং ২০২১ সালে সুবেদার এবং ২০২২ সালে সুবেদার মেজর পদে পদোন্নতি পান। অ্যাথলেটিক্সে পারফরম্যান্সের জন্য তাঁকে অর্জুন পুরস্কারে ভূষিত করা হয়েছিল। ২০২১ সালে ক্রীড়া ক্ষেত্রে অনবদ্য পারফরম্যান্সের জন্য নীরজকে ভূষিত করা হয়েছিল খেলরত্ন পুরস্কারে।

১৯৯৭ সালের ২৪ ডিসেম্বর হরিয়ানার পানিপতের খান্দ্রা গ্রামে জন্মগ্রহণ করে নীরাজ। ২০২০ সালের টোকিও অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় অ্যাথলেটিক্সে ভারতের হয়ে প্রথম অলিম্পিক স্বর্ণপদক জিতে ইতিহাস সৃষ্টি করেছিলেন তিনি। তারপর সে ২০২৪ সালে প্যারিস অলিম্পিকে রৌপ্য পদক এবং ২০২৩ সালে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতে তার দুর্দান্ত পারফরম্যান্সের ধারা অব্যাহত রেখেছেন। এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস এবং ডায়মন্ড লীগ ইভেন্টেও তিনি একাধিক স্বর্ণপদক অর্জন করেছেন। তার ব্যক্তিগত সেরা  ৯০.২৩ মিটার (২০২৫) থ্রো ভারতীয় ক্রীড়া ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়। 

‘সম্ভাব্য প্রাণঘাতী’, ট্রাম্পের মাথার আকৃতির ট্যাবলেট নিয়ে ‘রেড অ্যালার্ট’ জারি

‘মানসিক ভারসাম্য হারিয়েছেন মমতা’, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তোপ স্বাস্থ্যমন্ত্রীর

‘রেশনে চাল-গম খারাপ দিলে চুপ থাকবেন না’, গ্রাহকদের প্রতিবাদের বার্তা খাদ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

এক লাভলির পর আরও এক! মালদহের তৃণমূল পঞ্চায়েত প্রধান চেমানির নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

৪০ বছরেও অদম্য ম্যানুয়েল নয়ার, এক ম্যাচে গড়লেন জোড়া রেকর্ড

‘তারাপীঠে পুণ্যার্থীদের জন্য তৈরি হবে সরকারি ট্যুরিস্ট লজ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

নেপালে লাশের পাহাড়! মর্গে জায়গা নেই, ব্যবহার হচ্ছে ড্রাই আইস-বৈদ্যুতিক শ্মশান

শিখ বিরোধী হিংসায় দোষী সজ্জন কুমারকে শ্রদ্ধা জানানো বিজেপির তিন সাংসদকে তলব  নীতিনের

রাশিয়ার ভয়াবহ হামলায় তছনছ কিয়েভ! নিহত ২৭, ভেঙে পড়ল একাধিক বহুতল

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

মধ্যমগ্রামে নির্মীয়মাণ বহুতল থেকে পড়ে মৃত্যু ২ শ্রমিকের, আশঙ্কাজনক ১

হিন্দমোটরে বহুতলের ছাদ থেকে পরে মৃত্যু যুবকের, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

ভাঙল ৯৬ বছরের রেকর্ড! ৫১ বছর বয়সে পাঁচ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন এই ক্রিকেটার