জাতীয় কুস্তি সংস্থার নির্বাচনে ভোটই দিতে পারবেন না ব্রিজভূষণ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জাতীয় কুস্তি সংস্থার আসন্ন নির্বাচনে ভোট দিতে পারছেন না বিদায়ী সভাপতি তথা বিজেপির বাহুবলী সাংসদ ব্রিজভূষণ শরণ সিং। শুধু তিনিই নন, এমনকি তাঁর ছেলে করণ সিংও ভোট দিতে পারছেন না। কেননা, দুজনের কারও নামই ভোটার তালিকায় নেই। তবে শ্বশুর ও শ্যালকের নাম ভোটার তালিকায় না থাকলেও জামাতার নাম রয়েছে। ব্রিজভূষণের জামাতা বিহার রাজ্য সংস্থার প্রতিনিধি হিসেবে ভোট দেবেন।

যাবতীয় জটিলতা কাটিয়ে আগামী ১২ অগস্ট জাতীয় কুস্তি সংস্থার নতুন কার্যকরী সমিতির জন্য নির্বাচন হতে চলেছে। সংস্থার সংবিধান অনুযায়ী, শুধুমাত্র যারা অনুমোদিত রাজ্য সংস্থার কার্যকরী সমিতিকে থাকবেন তাঁরাই প্রতিনিধি হিসেবে নির্বাচনে ভোট দিতে পারবেন। উত্তরপ্রদেশ রাজ্য সংস্থা থেকে ভোটার হিসেবে ব্রিজভূষণ কিংবা তাঁর ছেলে করণ সিংয়ের নাম পাঠানো হয়নি। অথচ পিতা-পুত্র দুজনেই উত্তরপ্রদেশ কুস্তি সংস্থার কার্যকরী সমিতিতে রয়েছেন। ব্রিজভূষণ সিং সভাপতি এবং তাঁর ছেলে করণ সিং সহ সভাপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন।  বাপ-বেটার পরিবর্তে যোগীর  রাজ্য থেকে ভোট দেবেন প্রেম কুমার মিশ্র ও সঞ্জয় সিং।

ব্রিজভূষণ শরণ সিং ভোট না দিতে পারলেও ১২ অগস্টের নির্বাচনের জন্য প্রকাশিত ভোটার তালিকায় নাম রয়েছে অনিতা শিওরানের। ২০১০ সালে কমনওয়েলথ গেমসের পদকজয়ী ৩৮ বছরের কুস্তিগিরই জাতীয় কুস্তি সংস্থার বিদায়ী সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার যে অভিযোগ উঠেছে তার অন্যতম সাক্ষী। ওড়িশা রাজ্য সংস্থার হয়ে ভোট দেবেন তিনি।

দক্ষিণ কলকাতায় জন্মদিনের পার্টিতে ডেকে তরুণীকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

পুজোয় বিদেশ ভ্রমণের প্ল্যান? ৫০ হাজারের কম খরচে ঘুরে আসুন এই ৬ দেশে

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক, ভারতে ‘ট্রু আরজিবি’ টেলিভিশন লঞ্চ করল sony

এক ধাক্কায় বন্ধ কয়েক হাজার Whats’app অ্যাকাউন্ট! ভোগান্তিতে ইউজাররা

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

সূর্যের বুধের নক্ষত্রে প্রবেশ, ভাগ্যের চাকা ঘুরবে ৩ রাশির জাতকদের

সৌন্দর্যের পাশাপাশি আর্থিক উন্নতিও চান? ঘরে রাখুন এই ৭ গাছ

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের