৪৫০ দিন পর টেস্টে জয়ের মুখ দেখল পাকিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধি: একাধিক ম্যাচে হারের পর অবশেষে ৪৫০ দিন পর জয়ের মুখ দেখল মাসুদ-আফ্রিদিদের ক্রিকেট দল(Pakistani Criket Team)। প্রথমে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে হার। তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে হার। এভাবেই চলছিল টিমের পারফর্মেন্স গ্রাফ। পাকিস্তান শেষ টেস্ট জিতেছিল তাও প্রায় বছর খানেকের বেশি সময় আগে। পুরনো অপবাদ ঘুচিয়ে শুক্রবার আবারও জয় ছিনিয়ে নিল পাকিস্তান, তাও আবার শক্তিশালী টিম ইংল্যান্ডের বিরুদ্ধে(England Vs Pakistan test match)। এদিনের ম্যাচে পাকিস্তান জিতল(Winning Team Pakistan) ১৫২ রানে।

আরও পড়ুনঃ তিন বছরের শিশুকন্যাকে ডিজিটালি ধর্ষণ, নয়ডায় গ্রেফতার ২ গুণধর শিক্ষক

শুরুতেই অবশ্য পরাজয়ের মুখোমুখি হতে হয়েছে এই টিমকে। প্রথম টেস্টে ৪৭ রানে সূচনা ইনিংসে পরাজিত হয় পাক বাহিনী। মনে করা হচ্ছিল, পরবর্তী ম্যাচগুলিতে হয়তো এই টিম ঘুরে দাঁড়াতে অসমর্থ হবে কিন্তু সকলের অনুমান ভুল প্রমাণ করে এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল পাকিস্তান।

একই পিচে দ্বিতীয় খেলা হওয়ার কারণে চিন্তায় ছিলেন পাকিস্তানি ক্রিকেটপ্রেমীরা। এদিনের খেলায় অর্থাৎ দ্বিতীয় টেস্টে নাসিম শাহ, বাবর আজম এবং শাহিনকে খেলা থেকে অব্যাহতি দেওয়া হয়। যদিও দলের প্রথম তিন জনকে বাদ দিয়ে খেলতে নামলেও পাকিস্তান টিমের ম্যাচ জিততে খুব একটা অসুবিধা হয়নি।

আরও পড়ুনঃ বিরল ঘটনা বর্ধমান মেডিকেলে, একই দিনে ১৮ যমজ সন্তানের জন্ম

বাবরের বদলে দলে আসেন কামরান গুলাম। আর প্রথম টেস্টেই শতরান করে সকলকে চমকে দেন এই খেলোয়াড়। পাকিস্তান করে মোট ৩৬৬ রান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২৯১ রানেই গুটিয়ে যায় টিম ইংল্যান্ড। ফলে নিশ্চিত ভাবেই এই ম্যাচের ক্লিয়ার কাট বিজয়ী পাকিস্তান। দেশবাসীদের মধ্যেও এই জয়ের আনন্দ ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিনের খরার পর এই জয় আগের সমস্ত দুঃখ ভুলিয়ে দিয়েছে, জানালেন পাক ক্রিকেটপ্রেমীরা।

মোদিকে আমেরিকা সফরের জন্য আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প

হাসপাতালের চার তলা থেকে পড়ে মৃত্যু চিকিৎসাধীন রোগীর, ব্যাপক চাঞ্চল্য রায়গঞ্জে

বিয়ের ২৫ দিনের মাথায় আত্মঘাতী নববধূ, শোক সামলাতে না পেরে গলায় দড়ি স্বামীর

‘এমন ছেলে সব বাবা যেন পায়,’ বরুণের প্রশংসায় কান্নায় ভেঙে পড়লেন ডেভিড

তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার সাদা থান, শোরগোল বোলপুরে

উত্তরে ভারী বৃষ্টি,মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণের সব জেলায় অস্বস্তিকর আবহাওয়া

সব জল্পনার অবসান, বিশ্বকাপে খেলছেন ফুটবলের রাজপুত্র মেসি

রুক্মিণীর বিকিনি পরা ছবি ভাইরাল! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি কান্তারা খ্যাত অভিনেত্রীর

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

ভোট পরবর্তী হিংসায় ‘উস্কানি’তে FIR, স্বস্তিকাকে জিজ্ঞাসাবাদ করল গড়িয়াহাট থানার পুলিশ

বেলেঘাটায় দখল করে রাখা তৃণমূলের পার্টি অফিসের জমি বুলডোজার চালিয়ে উদ্ধার করল মালিক

অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আড়ংঘাটার ‘ত্রাস’ রমজান আলি মণ্ডল