তীব্র তাপপ্রবাহে মাঠেই মৃত্যু পাক বংশোদ্ভূত ক্রিকেটারের

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রচণ্ড গরমে মৃত্যু হল পাকিস্তানি বংশোদ্ভূত এক ক্রিকেটারের। ব্যাট করতে নেমে মাঠেই তাঁর মৃত্যু হয়। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে। মৃত ক্রিকেটারের নাম জুনাইল জাফর খান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪০ বছর।

অস্ট্রেলিয়ায় ওল্ড কনকোর্ডিয়ান্স দলের হয়ে খেলছিলেন জুনাইল। বিপক্ষে ছিল প্রিন্স আলফ্রেড ওল্ড কলেজিয়ান্স। প্রচন্ড গরমে প্রায় ৪২ ডিগ্রী তাপমাত্রার মধ্যে খেলা হচ্ছিল। ব্যাট করতে করতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জুনাইল। দ্রুত তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। মাঠেই চলছিল চিকিৎসা। কিন্তু সব চেষ্টাকে ব্যর্থ করে জুনাইল মৃত্যুর কোলে ঢোলে পড়ে্ন। প্রথমে ৪০ ওভার ফিল্ডিং করেন জুনাইল। এরপর যখন ৭ রানে ব্যাট করছিলেন, তখন মাঠেই অজ্ঞান হয়ে যান। তখন স্থানীয় সময় বিকেল ৪টে।

 

২০১৩ সালে পাকিস্তান থেকে অস্ট্রেলিয়ায় চলে আসেন জুনাইল। একটি তথ্য ও প্রযুক্তি সংস্থার কর্মী ছিলেন। ক্রিকেট ছিল ভাল লাগার জায়গা। তাই কাজের ফাঁকে ফাঁকে চলত খেলা। জুনাইলের মৃত্যুতে শোকপ্রকাশ করে ওল্ড কলেজিয়ান্স এক বিবৃতি মারফত জানিয়েছে, “ক্লাবের গুরুত্বপূর্ণ সদস্যের মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। কনকোর্ডিয়া কলেজের মাঠে ম্যাচ চলাকালীন দুর্ভাগ্যজনক ভাবে তাঁর মৃত্যু হয়। প্যারামেডিকসের চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো যায়নি। এই কঠিন সময়ে তাঁর পরিবার, বন্ধু ও সতীর্থদের প্রতি আমাদের সমবেদনা রইল।

গত এক সপ্তাহ ধরে তীব্র তাপপ্রবাহে ভুগছে দক্ষিণ অস্ট্রেলিয়া। ক্রিকেট কায়িক পরিশ্রমের খেলা। কেন এমন গরমের মধ্যে ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছিল তা নিয়ে প্রশ্ন উঠছে। অ্যাডিলেড টার্ফ ক্রিকেট অ্যাসোসিয়েশনের নিয়মে স্পষ্টভাবে বলা রয়েছে যে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনও ভাবেই ম্যাচ করানো যাবে না। ৪০ ডিগ্রি তাপমাত্রাতেও যদি খেলা অনুষ্ঠিত হয় সেক্ষেত্রেও কিছু নিয়ম মানতেই হবে। কিন্তু সেসব কোনও নিয়মই মানা হয়নি বলেই অভিযোগ।

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক

কম সময়ে সুস্বাদু রান্না, ঘরোয়া উপকরণে বানান রাজস্থানি ‘পাঁপড় কি সবজি’

ফের তৃণমূল নেতার বিরুদ্ধে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হাতানোর অভিযোগ

দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলায় নিহত ১২, আহত একাধিক

তন্দুর ছাড়াই বাড়িতে বানান ধাবার মতো তন্দুরি আলু পরোটা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

আলুর খোসা আর আবর্জনা নয়! বানিয়ে নিন ৫টি সহজ ও সুস্বাদু রেসিপি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর